সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, ওয়ারেন্টভুক্ত একজন, ডাকাতি মামলায় একজন, দস্যুতা মামলায় তিনজন, চুরি মামলায় একজন এবং মাদকসেবী ছয়জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে ইমন (২৭), সাকিব (১৯), আকাশ (২০), রাজিব (৩১), আবু হানিফ (৩৫) ও মাসুম (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বালুয়া দিঘীরপাড় এলাকার আবু হানিফ (৪৫) ও জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার মো. মুক্তার হোসেন (৫৪)কে গ্রেপ্তার করা হয়। মুক্তার হোসেন জামপুর ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দিঘিরপাড় এলাকার আবু হানিফ ওরফে হিমেল (৪৬), ডাকাতি মামলায় সনমান্দি এলাকার শাহজালাল (৩০) এবং দস্যুতা মামলায় আরিয়ান ভান্ডারী (৩০), রিপন মিয়া (৩৫) ও আমজাদ (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
চুরি মামলায় বরগাঁও এলাকার হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে পুলিশের হাত থেকে আসামীর পলায়ন, পুলিশের অস্বীকার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিপন মিয়া (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়...

Read more

সোনারগাঁয়ে তিন ছাত্র পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনায় বাল্কহেডসহ ৪জন আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রবিবার...

Read more

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে যমজ...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009