সোনারগাঁয়ে পুলিশের হাত থেকে আসামীর পলায়ন, পুলিশের অস্বীকার

সোনারগাঁয়ে পুলিশের হাত থেকে আসামীর পলায়ন, পুলিশের অস্বীকার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিপন মিয়া (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় আসামি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমিল্লার মেঘনা থানার কুদরত আলীর ছেলে রিপন মিয়ার নামে এক ব্যক্তির নামে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সোমবার দুপুরে পুলিশ আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৈদ্যেরবাজারের খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ সদস্যরা রিপন মিয়াকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে আসামিকে ধরার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা পুলিশের ওপর ঝাপিয়ে পড়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তী আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, বিকেল আনুমানিক চারটার দিকে দুজন পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হাসমত উল্লাহ। তেমন বড় ঘটনা নয়, সম্ভবত ধস্তাধস্তির মতো ঘটনা ঘটতে পারে।

হামলার শিকার সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসমত উল্লাহ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আসামি ধরতে গেলে আসামিরা তো একটু দৌড়ঝাঁপ করবেই। আসামি ধরতে গেলে ওই আসামি দৌড়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেছেন। তবে আমাদের উপর হামলার ঘটনা মিথ্যা। তিনি বর্তমানে থানায় রয়েছেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামানও হামলার ঘটনা অস্বীকার করে বলেছেন, তারা তিনজন পুলিশ সদস্য বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য গিয়েছেন। এ সময় আসামি আমাদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। তবে আমাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার এমন কোনো ঘটনা ঘটেনি। তারা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য গিয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তিনি এ ঘটনা সম্পর্কে তেমন কিছু জানেন না। তিনি ওসির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, একজন আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে তিন ছাত্র পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনায় বাল্কহেডসহ ৪জন আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রবিবার...

Read more

সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, ওয়ারেন্টভুক্ত একজন, ডাকাতি মামলায় একজন, দস্যুতা মামলায় তিনজন,...

Read more

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে যমজ...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009