সোনারগাঁয়ে মহাসড়কে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাসুদেব আটক

সোনারগাঁয়ে মহাসড়কে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাসুদেব আটক

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাসুদেব (৪০)কে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকা থেকে তাকে আটক করা হয়। বাসুদেব ওই এলাকার মৃত হরিপদ বিশ্বাসের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার আওতাধীন তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে বাসুদেবকে আটক করা হয়েছে। মামলাটির তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় অভিযোগে ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায়কারী...

Read more

সোনারগাঁ থেকে গুলিস্থানের ভাড়া বৃদ্ধি ২.২৪ পয়সা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় দেশের বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া...

Read more

প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন

সজীব হোসেন, সোনারগাঁ প্রতিনিধি: দীর্ঘ ৩৮ বছর পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একসঙ্গে কাছে পেয়ে আবেগ-আনন্দে মুখর হয়ে উঠেছে হোসেনপুর...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009