সোনারগাঁ থেকে গুলিস্থানের ভাড়া বৃদ্ধি ২.২৪ পয়সা বৃদ্ধি

সোনারগাঁ থেকে গুলিস্থানের ভাড়া বৃদ্ধি ২.২৪ পয়সা বৃদ্ধি

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় দেশের বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী মহানগর ও আন্তঃজেলা রুটে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া বাড়ানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং একই দিন থেকে নতুন ভাড়া কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে ২৬ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরের চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল থাকবে। সে হিসেবে সোনারগাঁ থেকে গুলিস্থান ২৪ কিলোমিটারের ভাড়া হয় ৩ টাকা ৩৬ পয়সা।
এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষকে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন অনুযায়ী ভাড়ার হার অনুমোদন করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসে দৃশ্যমান স্থানে নতুন নির্ধারিত ভাড়ার হার বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে বলা হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে মহাসড়কে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাসুদেব আটক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাসুদেব...

Read more

লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় অভিযোগে ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায়কারী...

Read more

প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন

সজীব হোসেন, সোনারগাঁ প্রতিনিধি: দীর্ঘ ৩৮ বছর পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একসঙ্গে কাছে পেয়ে আবেগ-আনন্দে মুখর হয়ে উঠেছে হোসেনপুর...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009