সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবনের অভিযোগে সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন মহিউদ্দিন (২৭), পিতা মোহাম্মদ হোসেন, সাং কাশিপুর, সোনারগাঁ এবং ফারুক (৪২), পিতা মৃত মোহাম্মদ আলী, সাং কলাবাড়ী, বন্দর। তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বপন (৩৯), পিতা আব্দুল মালেক, সাং প্রতাপেরচর, নিউটাউন, সোনারগাঁ। পুলিশ তাকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে জামাল হোসেন (২৫), মুজবর (৬০), তারেক মিয়া (২৪), ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), সুমন (২৭) ও আতিক হাসান (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মনির হোসেন (৫০), পিতা সাহাবুদ্দিন, সাং চৌধুরীবাড়ী, সোনারগাঁকে।

এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি আক্তার হোসেন, পিতা আবুল কালাম, সাং তাতুয়াকান্দি, সোনারগাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

জামপুরে মেম্বার পদপ্রার্থী রনি মিয়ার গণসংযোগ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক...

Read more

সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে মজিবর (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ...

Read more

সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার, উদ্ধার র‍্যাবের পোশাক-ওয়াকিটকি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009