সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবনের অভিযোগে ৪ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং পুরোনো মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদকসেবীরা হলেন, পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠ এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুর এলাকার মোঃ ইমান হোসেন (৪০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পুর এলাকার মোঃ মোয়াজ্জেম (৩২) এবং যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার মোঃ সবুজ হোসেন (২২)। সবুজ বর্তমানে কাঁচপুর পাঠাত্ত এলাকায় বসবাস করতেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন কাঁচপুর মধ্যপাড়া এলাকার মোঃ শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২)। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পুরোনো মামলায় সোনিয়া আক্তার (৩৮) নামে এক নারীকে এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোঃ জুয়েল মোল্লা (২৭) ও মোঃ মোজাম্মেল হক মোজাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবনের অভিযোগে...

Read more

জামপুরে মেম্বার পদপ্রার্থী রনি মিয়ার গণসংযোগ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক...

Read more

সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে মজিবর (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009