আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
১২ বার দেখা হয়েছে

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী।

আটককৃতরা হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো. শাহাদাত ওরফে সাগর (১৮) এবং মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হেযারপাড় এলাকার মো. শহীদ শেখের ছেলে মো. খোরশেদ আলম হিরু মিয়া (৩৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি বাস থেকে নামার পর দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের হাতে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

সোনারগাঁও থানার ওসি এমএ বারী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোনারগাঁকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রতিবেদন: সোনারগাঁ প্রতিনিধি

 

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution