সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের গাড়িতে হামলা অভিযোগ

নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে পু্লিশ বলছে এটা কোন হামলার ঘটনা নয় এটি মুলত ছিনতাই।

হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসনাত আবদুল্লাহ হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে হামলার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের উপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।”

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রাত ২ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায়  এ ঘটনা ঘটেছে।  একটি গাড়িতে তারা ৮ জন ছিলেন। এমনভাবে আহত কেউ নেই তবে গাড়ির গ্লাস ভাঙা ছিল। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে। এটি আসলে হামলা নাকি ছিনতাই। তারা জানিয়েছেন, তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে। পরে তাদের অর্ধেক অন্য গাড়ি করে ঢাকা এবং অর্ধেক মানুষ বান্দরবানের উদ্দেশ্যে চলে যান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আবদুল বারি জানান, সমন্বয়কদের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেনি মু্লত এটি ছিনতাই। রাত দুইটার সময় হামলাকারীরা হামলা করে শুধু মোবাইল আর ব্যাগ নিয়ে চলে যায় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *