আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

কেন্দ্রীয় সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ছাত্রদের মানববন্ধন: বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্ররা। আজ ৯ ডিসেম্বর বিকেলে মোগরাপাড়া চৌরাস্তার মসজিদের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোমবার রাতে বান্দরবন লামা যাওয়ার পথে পিরোজপুর এলাকায় তাদের বহনকারী গাড়িবহরে পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে এবং গাড়ির গ্লাস ভেঙে ফেলে। বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকরা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে।

বক্তারা প্রশাসনের প্রতি ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আরও বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

উপস্থিত ছিলেন
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র শাখার সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ, নিরব রায়হান, ফারহানা মুনা, পিয়াস, আমিনুল ইসলাম, অনিক, জাহিদুল হক বাধন, ফারদিন শেখ, মেহেবুবা আক্তার, পিয়াল, আলমগীর, আব্দুল মান্নান এবং মোখলেসুর রহমান স্বজন।

বক্তারা বলেন, “আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাই।”

সোনারগাঁয়ের সাধারণ জনগণ ও ছাত্রসমাজও মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করেন।

 

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution