আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসায় আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন ও বিদায়ী পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

সোমবার, ২৩ জুন, ২০২৫
৯ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস, সোনারগাঁ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসায় প্রথমবারের মতো আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে এবং বিদায়ী আলিম পরীক্ষার্থীদের জন্য ২৩ জুন সোমবার দুপুরে মাদরাসার হল রুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোঃ আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন, প্রিন্সিপাল শাহজাহান, অধ্যাপক মাওলানা নুরুল আমিন, মাওলানা রিয়াজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “মাদরাসায় শিক্ষার মান আরও উন্নয়ন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন এই প্রতিষ্ঠানটি শিক্ষায় আরও এগিয়ে যায়। গভর্নিং বডির সক্রিয় সহযোগিতায় মাদরাসাটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “এ বছর প্রথমবারের মতো আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন হওয়ায় শিক্ষার্থীদের আর দূরে কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না। এতে তাদের সময় ও ভোগান্তি উভয়ই কমবে। আমরা আশাবাদী, পরীক্ষার্থীরা ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করবে এবং মা-বাবার মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয় এবং তাদের প্রতি শুভকামনা জানানো হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution