আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ের জামপুরে “আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে” বিএনপির আলোচনা সভা

শনিবার, ২৮ জুন, ২০২৫
৭ বার দেখা হয়েছে

পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে “আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার বিকেলে আয়োজিত এ সভায় বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন আব্দুল লতিফ। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শামিমা আক্তার শাম্মী, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা ডা. মামুন ভূঁইয়া, যুবদল নেতা আরিফ হোসেন, যুবদল নেতা শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিসুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,

“বিএনপির নেতাকর্মীদের আচরণে মাধুর্য থাকতে হবে, কাউকে ছোট করে কথা বলার সুযোগ নেই। আমাদের একটাই লক্ষ—ধানের শীষ প্রতীককে বিজয়ী করা। আমি একজন সাধারণ কর্মী হিসেবে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। ঐক্যবদ্ধ থেকে আমাদের দলকে আরও সুসংগঠিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা, তার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

তিনি আরও বলেন,

“সোনারগাঁয়ের মানুষের পাশে সবসময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও উন্নয়নের পথে এগিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

আলোচনা সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় রাজনীতিতে বিএনপিকে পুনরায় শক্ত অবস্থানে দেখতে সকলে কাজ করার অঙ্গীকার করেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution