আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর হামলা, আহত ২

শনিবার, ২৮ জুন, ২০২৫
৯ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির ৩১ দফা প্রচার শেষে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক ও মো. সাগর।

শুক্রবার (২৭ জুন) রাতে লাধুরচর-সংলগ্ন চৌরাপাড়া কাঠ ব্রিজ এলাকায় এই হামলা হয়। অভিযোগে বলা হয়, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে ১১ জন দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ চালায়। দু’জনকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও মো. সাগরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ফারুকের দাবি, হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত; প্রতিবাদ করায় আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার জেরে তিনি শনিবার সকালে ১১ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ সরকার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দীর্ঘদিন এলাকা ছেড়ে ঢাকায় অসুস্থ অবস্থায় আছি; স্থানীয় দুই যুবকের সংঘর্ষে আমার নাম জড়ানো হয়েছে।’

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে; তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution