আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে হত্যার হুমকির প্রতিবাদ সংবাদ সম্মেলন

রবিবার, ২৯ জুন, ২০২৫
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় রবিউল্লাহ নামের এক ব্যক্তি হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং রবিবার (২৯ জুন) মোগড়াপাড়া চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিউল্লাহ জানান, স্থানীয় ওয়াস করনী নামের একজন ব্যক্তি ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি নিয়মিতভাবে মাদক ও জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছেন। এসব অপকর্মে বাধা দিলে রবিউল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়। পাশাপাশি, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

রবিউল্লাহ আরও অভিযোগ করেন, “ওয়াস করনী আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে টাকা দাবি করে।”

তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক।”

এ বিষয়ে সোনারগাঁ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution