আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে জোরপূর্বক মাটি কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ মাটি খেকোদের বিরুদ্ধে

সোমবার, ৩০ জুন, ২০২৫
৬ বার দেখা হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকায় পৈতৃক সম্পত্তির মাটি জোরপূর্বক কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাটি খেকোর বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুরে মোগড়াপাড়া চৌরাস্তার একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিক মাফিয়া আক্তার।

সংবাদ সম্মেলনে মাফিয়া আক্তার জানান, চর কামালদী মৌজায় তার এবং তার ভাই শাহচ আলম, আল-আমিন, শামীম ও বোন রোজিনার পৈতৃক ২০ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি ওই জমি বিক্রির জন্য চাপ সৃষ্টি করা হলেও তারা রাজি না হওয়ায় একই এলাকার জসিম উদ্দিন, সুজন ও ওয়াস করনি নামের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রি করে দেন।

তিনি আরও বলেন, “আমাদের অনুমতি ছাড়াই প্রায় ২ লাখ টাকার মাটি কেটে তারা বিক্রি করে। টাকা চাইতে গেলে আমাদের মারধর করে, ভয়ভীতি দেখায় এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। বর্তমানে তারা আরও প্রায় ৩ লাখ ৭৭ হাজার টাকার মাটি আত্মসাৎ করার পাঁয়তারা করছে।”

এ ঘটনায় মাফিয়া আক্তার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, যেন দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সময় এমন অভিযোগ শোনা গেলেও প্রশাসনিক ব্যবস্থার অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution