আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বুধবার, ২৩ জুলাই, ২০২৫
৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: সামাজিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে বৃক্ষ বিদরণ কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও পৌরসভার তাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজ রহমানের তত্ত্বাবধানে ও উপস্থিতিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক ফরিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের সমন্বয়ক খন্দকার পুলিন, অর্থ সম্পাদক আবু হানিফ, সদস্য আলতাফ হোসেন, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, ইউসুফ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তারা বলেন,
“আজকের একটি গাছ আগামীর একটি প্রাণ। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিকের ভূমিকা জরুরি। তোমাদের এই ছোট্ট পদক্ষেপ একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।”

সোনারগাঁ নাগরিক সমাজ ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution