আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে মেরিখালী নদীতে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
৭ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেরিখালী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোনারগাঁ নৌপুলিশ ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, মৃত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর হবে। লাশের শরীরে পচন ধরেছে, তবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution