আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

রূপগঞ্জে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত

সোমবার, ৬ আগস্ট, ২০১৮
১৩৯৫ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ জন হতদরিদ্রের মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন হতদরিদ্র পুরুষের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। সোমবার(৬আগষ্ট) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ সব সামগ্রী বিতরণ করা হয়।  বিতরনী অনুষ্ঠান শেষে স্থানীয় বিরাব বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিক্তি প্রস্থর স্থাপন করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মনজুরুল  ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী। এ সময় আরো উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ হাসদান আল-জারি, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প ইনচার্জ এ কে এম রফিকুল হক, এড. আমিরুল ইসলাম ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী তার বক্তব্যে বলেন, আমরা অত্যান্ত আনন্দিত এবং গর্বিত, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে বাংলাদেশের মত বন্ধু প্রতিম দেশে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সহযোগিতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে আজ এ অঞ্চলে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রিক্সা বিতরন করেছি। এর মাধ্যমে ঐসব লোকজন সৎ ও হালাল উর্পাজন করতে সক্ষম হবে বলে আমাদের প্রত্যাশা। আর এ জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া বিরাব এলাকায় নির্মানাধীন দারুল উলুম রাজিয়া মহিলা মাদ্রসার ভবন নির্মানে আর্থিক সহায়তা ও বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ন ভবন নির্মানের আগ্রহ প্রকাশ করেন  রাষ্ট্রদূত।#

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution