আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁয়ে ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
৩২ বার দেখা হয়েছে

নিউজনসোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে টিপুরদী এলাকায় কয়েক শতাধিক শ্রমিক কাজে যোগ দিয়ে হঠাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা মহাসড়ক থেকে সরে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, ঈদ-ই মিল্লাদুন্নবীর ছুটি না দেওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন। স্থানীয়রা জানান, হঠাৎ এ বিক্ষোভের কারণে যাত্রী ও চালকরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে চৈতি গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “প্রতিষ্ঠানের ছুটির তালিকায় এ দিনটি ছিল না। শ্রমিকরা অন্যায়ভাবে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ছুটি ঘোষণা করা হয়েছে।”

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে সাময়িক যানজট সৃষ্টি হলেও কর্তৃপক্ষ ছুটি মেনে নেওয়ার পর অবরোধ প্রত্যাহার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution