আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে দুর্ষধ চুরি: সাড়ে চার লাখ টাকার মালামাল লুট

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
৩ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় সংঘবদ্ধ চোরের দল এক বাড়িতে হানা দিয়ে সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, সোনাপুরে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সন্নিকটে আনোয়ার হোসেন সরদারের বাড়ির একটি কক্ষে তালা খুলে সুকৌশলে প্রবেশ করে চোরের দল। পরে তারা আলমারির তালা ভেঙে ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

চুরির ঘটনায় বাড়ির মালিক আনোয়ার হোসেন সরদার জানিয়েছেন, তার আলমারিতে থাকা একটি ল্যাপটপ (মূল্য ৭৫ হাজার টাকা), আড়াই ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা), নগদ ২ লাখ টাকা ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে। চোরদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

স্থানীয়দের দাবি, দিন দিন সোনারগাঁ এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution