আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
২৪৪৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজে বেগম ফজিলাতুনেচ্ছা মুজিবের নামে বহুতল ভবন নির্মানের জন্য ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। মঙ্গলবার (১৪আগষ্ট) সকালে মগ্যান স্কুলে জিপিএ-পাচঁ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার সাহা, পরিচালনা কমিটির সদন্য আহসান হাবিবসহ বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আগষ্ট মাস শোকের মাস। এই শোকের মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ভবনটি বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে নামকরণের দাবি করেছেন।  তাই এই মাসে ভবন নির্মানের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকা প্রদান করা হলো। তিনি নারায়ণগঞ্জের সকল রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মেয়রসহ জনপ্রতিনিধিদের একটি প্লাটফমের্  আসার আহবান জানিয়ে বলেন, আমার সবাই যদি এক টেবিলে বসে আলোচনায় বসতে পারি তবে নারায়ণগঞ্জের যে কোন সমস্য দ্রুত সমাধান করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে দুপুরে নগরীর নিতাইগঞ্জে মহানগর শ্রমিকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৩তম শহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন। মাহফিলের সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না।#

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution