ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের নতুন যাত্রা অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি (পিসিএ) সম্পন্ন করতে দুইপক্ষের মধ্যে খুব দ্রুত আলোচনা শুরু হবে।
সোমবার (২৯ এপ্রিল) ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বিদেশি বন্ধু ও বাংলাদেশ কম্যুনিটির অংশগ্রহণে ঐতিহ্যবাহী সের্কেল রয়্যাল গেলুয়া সেন্টারেমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর অভ্যর্থনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটার্নাল এ্যাকশন সার্ভিস-এর ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) নিকলাস কাভার্নস্টর্ম এমন মন্তব্য করেন।
ব্রাসেল থেকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপাক্ষিক বিষয়াবলী) রাষ্ট্রদূত জেরোএন কুরম্যানসহ সংশ্লিস্ট অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গেস্ট অব অনার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটার্নাল এ্যাকশন সার্ভিস-এর ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) নিকলাস কাভার্নস্টর্ম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার, সমতা, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যা বিদ্যমান অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরো মজবুত করে চলেছে। তিনি শীগ্রই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে ইইউ-এর আগ্রহের কথা জানান।
বেলজিয়াম সরকারের পক্ষে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান অভূতপূর্ব উন্নয়ন অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশ ও বেলজিয়াম ঘনিষ্ঠভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন রূপ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, গত দেড় দশকে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে এশিয়া এবং এর বাইরেও দ্রুততম বর্ধনশীল একটি অর্থনীতিতে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।
পররাষ্ট্র মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে, বাংলাদেশ ইইউ-এর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে যাতে বিশ্বে কোথাও মানুষকে যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে না হয়, ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায় এবং বিশ্বজুড়ে মানবতার মূল্যবোধ সমুন্নত রাখা যায়।
অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশী রাষ্ট্র, সরকার ও বন্ধুদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বের ৩৩তম বৃহত্তম, যা ২০৩০ সালের মধ্যে ২৪তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এক্ষেত্রে বেলজিয়াম এবং ইইউ -এর সঙ্গে নিবিড় অংশীদারিত্বমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ককে পরিণত ও টেকসই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বাইরেও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য শক্তি, সংযোগ (কানেকটিভিটি), অভিবাসন এবং ট্যালেন্ট পার্টনারশীপসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে।
Author: নিউজসোনারগাঁ২৪ডটকম
-

বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তি নিয়ে খুব দ্রুত আলোচনা শুরু হবে
-

ঢাকা জেলা জজ আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
বিভিন্ন উৎসবমুখর কর্মসূচীর মধ্য দিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করলো ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮.৩০ ঘটিকায় ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালত সংলগ্ন সড়কে র্যাালীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।র্যালীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলামসহ আদালতে কর্মরত বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং কোর্ট রিপোটার্স এসোসিয়েশন এর সদস্যগন অংশগ্রহণ করে।
এদিন বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র্যালীটি উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন রাস্তা সমূহ প্রদক্ষিণ করে। র্যালী শেষে লিগ্যাল এইড ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন পূর্বক জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ব্রাক এনজিও এর স্থাপিত স্টল পরিদর্শন করেন।
এছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে দিনব্যাপী আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বই প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় জেলা লিগ্যাল এইড অফিস রক্তদান কর্মসূচীর আয়োজন করে। এবারে ঢাকার জেলা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম এর রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করা হয়।
পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার সরকারি ভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মত পরিসেবা চালু করেছেন, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার বক্তব্য প্রদান করেন।
এসময় বিভিন্ন আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। -

গ্রীষ্মে ‘সান অ্যালার্জি’
গ্রীষ্মের তীব্র গরমে অনেকটা সময় যাদের বাইরে কাটাতে হয় তাদের ‘সান অ্যালার্জি’ হওয়ার আশঙ্কা থাকে। সূর্যের আলোর সংস্পর্শে থেকে আসার পর ত্বকে লাল লাল র্যাশ দেখা দিলে তা সান অ্যালার্জি হিসেবে ধরে নেওয়া হয়। সান অ্যালার্জি ছাড়াও এই সমস্যাকে ফটোসেনসিটিভ ডিজঅর্ডার অথবা ফটোডার্মাটোসও বলা হয়।কীভাবে বুঝবেন সান অ্যালার্জিতে ভুগছেন : কিছুক্ষণ সূর্যের আলোয় থাকার পর আপনার হাত এবং বুকের ওপরের অংশে যদি চুলকানিসহ র্যাশ হয় তা হলে বুঝে নেবেন সম্ভবত আপনার ‘পলিফার্মস লাইট ইরাপশন’ হয়েছে। একেক জনের শরীরে এই র্যাশ একেক রকম দেখায় বলে একে পলিফার্মস বলা হয়। সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সি মানুষের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। হাত-পা এবং বুকেই সাধারণত সান অ্যালার্জি হয়। তবে সূর্যের আলো থেকে ত্বক ঢেকে রাখলে এবং সানস্ক্রিন ব্যবহার করলে সাধারণত এ ধরনের অ্যালার্জির সমস্যা এড়ানো যায়। সান অ্যালার্জি বিপজ্জনক নয়। সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। রোদে বের হলে মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।সান অ্যালার্জি এড়াবেন কীভাবে : যতটা সম্ভব রোদে কম বের হওয়ার চেষ্টা করুন। খুব দরকার না পড়লে দিনের বেলা বাড়িতেই থাকুন। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের তেজ বেশি থাকে। এ সময়টা রোদে থাকবেন না। সব কাজ সন্ধ্যা বা রাতের দিকে শেষ করার চেষ্টা করুন। রোদে বের হলেও লম্বা হাতা সুতির পোশাক পরুন। মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।সান অ্যালার্জি মূলত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন। গরমে বেশি মাছ, মাংস, তেল ও মসলাযুক্ত খাবার খাবেন না। এতে ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। -

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালের উজানপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার এদিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবায়া তাসনিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান। এ ঘটনায় নিহত অপরজনের নাম জানা যায়নি।
আহতরা হলেন, রুদ্র গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার (৪৫) ও একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী সাহিদা আক্তার (৪৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। -

৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা
দীর্ঘ সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েলকে (রিয়েল সরকার) সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
সূত্র জানায়, সাত বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩ দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। -

ঐতিহ্যের গ্রামীণ নকশী পিঠা ছাড়া জমে না ময়মনসিংহের ঈদের সকাল
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই ও বিভিন্ন রকমের নকশী পিঠায় মেতেছে ময়মনসিংহ। ঈদের দিন সকালে অতিথি আপ্যায়নে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঈদ উপহার হিসেবে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা ছাড়া চলে না এই জেলার মানুষের।
পরিবারের সবার মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তৈরি হয়ে থাকে হাতে কাটা সেমাই ও নানা রকমের নকশী পিঠা। ধনী কিংবা দরিদ্র সব পরিবারই কম বেশি বানিয়ে থাকে। তবে বর্তমান সময়ে অনেকেই শখের বশে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা বানিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা।
ঈদের আগে গফরগাঁও উপজেলার পৌরশহর ও বিভিন্ন গ্রামে বাড়ির উঠানে, ঘরের আঙিনায় কিংবা বাসার ছাদে পিঠা ও সেমাই বানানোর দৃশ্য সবার নজর কাড়ে। পিঠা তৈরির জন্য জড়ো হন নারী ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। কেউ নকশী পিঠা, কেউ হাতে কাটা সেমাই, কেউ বাবুই ঝাঁক পিঠা বানান আবার কেউ এগুলো রোদে শুকান।
এসব পিঠার মধ্যে অন্যতম হলো, নকশী পিঠা, জামাই পিঠা, ঝর্ণা পিঠা, বাবুই ঝাঁক পিঠা, পয়সা পিঠা, ঝুড়ি পিঠা, সাবুদানা পিঠা, পাতা পিঠা, ঝিনুক পিঠা ও হাতে কাটা সেমাই। -

ঈদ মার্কেটে ছিনতাইচেষ্টা, দৌড়ে ছিনতাইকারী ধরলো পুলিশ
ময়মনসিংহে ঈদ মার্কেটে এক যুবকের গলায় ছুরি ধরে ছিনতাইচেষ্টার ঘটনায় মো. সজীব (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।
রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর সেহড়া চরপাড়া এলাকায় এই দুর্ধষ ঘটনা ঘটে।
ছিনতাইকারী সজীব সেহড়া চামড়া গুদাম এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নগরীতে টহল চলছিল। এ সময় নগরীর গার্লস ক্যাডেট কলেজের সামনের সড়কে হঠাৎ দুই ছিনতাইকারী এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ধস্তাধস্তি করছিল। বিষয়টি বুঝতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তাদের ধাওয়া করে ধোপাখলা মোড় এলাকা থেকে সজীব নামের ছিনতাইকারীকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত মো. সানি নামে অপর ছিনতাইকারী পালিয়েছে, তাকেও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। -

পরিস্থিতি বুঝে আবারও স্কুল বন্ধ রাখা হবে
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কমেনি। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ রোববার স্কুল, কলেজ ও মাদরাসা খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন।প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হলেও গরমের পরিস্থিতি বুঝে আবারও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। শনিবার বিকালে তিনি সময়ের আলোকে বলেন, প্রাথমিকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে বন্ধ রাখলে শিশুরা লার্নিং লস (শিখন ঘাটতি) পূরণ করতে পারবে না।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক স্তরের ১ লাখ ১৮ হাজার ৮৯১ শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোতে মোট শিক্ষার্থী ২ কোটি ১ লাখের বেশি। এর মধ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি।শাহ রেজওয়ান হায়াত বলেন, দেশের ৮১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা দালান রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলো টিনসেড বা আধা পাকা ঘর। এসব বিদ্যালয়ের অবকাঠামো আগামী এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমে আসছে। ঢাকায় গরম বেশি। ঢাকার বাইরে শরীর জ্বালা করা গরম ভাব নেই।তিনি বলেন, চার পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণির সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যে বিষয়ে দুর্বল সেই বিষয়ের ক্লাস নেবে। ইংরেজি কিংবা গণিত বিষয়ের ক্লাস নেবে। আমরা শ্রেণি কার্যক্রম নির্ধারণে স্থানীয় বিষয় বিবেচনা করতে বলেছি। তিনি বলেন, আমরা চলতি সপ্তাহ দেখব। যদি তাপপ্রবাহ চলমান থাকে তবে আবারও বিদ্যালয় বন্ধ রাখা হবে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে শ্রেণি কার্যক্রম নির্ধারণ করতে পারবে।দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ চলছে। তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। -

গরমে মুমিনের করণীয়
প্রকৃতির পরিবর্তন ও শীত-গ্রীষ্মের আবর্তন আল্লাহর হুকুমে হয়। আল্লাহ তায়ালা এই মহাবিশ্বকে একটি প্রাকৃতিক নিয়মে চালিত করেন। পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে। পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে, তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায়, আবার কখনো উত্তর গোলার্ধ। যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায়। আর তখন সেই অংশে বেশি গরম পড়ে। এ সময় থাকে গ্রীষ্মকাল। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে। আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে। তখন সেই অংশে থাকে শীতকাল। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিশ্বাস থেকে।আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো।’ (বুখারি : ৩২৬০)তীব্র তাপদাহে মানুষ ও পশু-পাখি হাহাকার করছে। এমন প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টির জন্য মুমিনরা আল্লাহর রহমতের প্রত্যাশী। শস্য ফলানোসহ পশু-পাখির খাবারের জন্য যেমন বৃষ্টি দরকার, তেমনি তীব্র তাপপ্রবাহে সৃষ্ট নানা জটিলতা ও কষ্ট থেকে মুক্তি পেতেও আল্লাহর রহমতের বৃষ্টি খুবই প্রয়োজন। এমন পরিস্থিতিতে তাঁরই দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামি পরিভাষায় এই দোয়ার নাম ‘ইসতিসকা’ বা সিক্তকরণের দোয়া এবং নামাজের নাম ‘সালাতুল ইসতিসকা’ বা ‘বৃষ্টি কামনায় নামাজ’। বস্তুত যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় পাপমোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে, তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবেই আল্লাহ তায়ালা মানুষের মনোকামনা পূরণ করেন এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন। এ নামাজ মাঠে গিয়ে আদায় করার আগে একাধারে তিন দিন রোজা রাখতে হয়। তারপর এলাকার ইমাম ও মুসল্লিরা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে মাঠে গিয়ে নামাজ আদায় করবেন। মাঠে যাওয়ার আগে এবং পরে সবাই তওবা করবেন। তওবা করলে বৃষ্টি বর্ষণের প্রবল সম্ভাবনা থাকে।






