Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে খাল পূর্ণ খননের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

    সোনারগাঁয়ে খাল পূর্ণ খননের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

    নিউজ সোনারগাঁ:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খাল ও ক্যানেল পূর্ণ খননের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব ব্রিজ এলাকায় গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

    জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কৃষকরা জানান, সড়ক সংস্কার কাজের সময় কয়েকটি সরকারি পানি চলাচলের ক্যানেল বালিতে ভরাট হয়ে যায়। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দীর্ঘদিন ধরে এসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে আছে।

    স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা একাধিকবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে কৃষিকাজ বন্ধ থাকায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    অবরোধে অংশ নেওয়া কৃষকরা বলেন, দ্রুত ভরাট হয়ে যাওয়া ক্যানেলগুলো পূর্ণ খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে তাদের জমিতে ফসল ফলানো সম্ভব নয়। তাই তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।

  • সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১২ জানুয়ারি, সোমবার বিকেলে কাঁচপুর সোনাপুর ঈদগাহ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
    এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
    এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, “৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। তিনি ছিলেন বাংলাদেশের মধ্যে একজন আপোষহীন দেশনেত্রী। তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
    দোয়া মাহফিলে কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, জরিমানা ১ লাখ টাকা

    সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, জরিমানা ১ লাখ টাকা

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
    রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আষাঢ়িয়ার চর এলাকায় একটি, মল্লিকপাড়া এলাকায় একটি এবং ইকোনমিক জোনের পাশের এলাকায় আরও একটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়। মল্লিকপাড়া এলাকার চুনা কারখানার মালিককে অবৈধ গ্যাস ব্যবহার ও সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
    অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেন।
    চুনা কারখানাগুলোর অবৈধ স্থাপনা এক্সকেভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে পানি স্প্রে করা হয়, যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়।
    তিতাস কর্তৃপক্ষ জানায়, শিল্প এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিবেশ ও জননিরাপত্তার ঝুঁকি তৈরি করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • জামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল

    জামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল

    শিরোনাম:
    জামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল
    সংবাদ:
    পরিমল বিশ্বাস
    সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রোববার ১১ জানুয়ারি বিকেলে সেকেরহাট চৌরাস্তায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মামুন ভুঁইয়া।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম ও লতিফ মেম্বার। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবদল নেতা নুরনবী, যুবদল নেতা শাহ আলম, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সদস্য মোতালিব, জামপুর ইউনিয়ন যুবদল নেতা আমজাদ হোসেন হারুন, রুবেল ভুঁইয়া, আমিনুল ইসলাম জাকির, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদুল ও রাজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। তিনি বহু জেল-জুলুম সহ্য করেও দুঃসময়ে দলকে আগলে রেখেছেন এবং কখনও বিএনপিকে ছেড়ে যাননি। এমন একজন নেত্রীকে বাংলার মানুষ চিরদিন মনে রাখবে। তিনি সবাইকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
    অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

  • সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ

    সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন মাহবুবুর রহমান। গতকাল রোববার সকালে তিনি ব্যক্তিগত কারনে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন।
    জানা যায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২০সালে তৎকালীন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা তাকে জাতীয় পার্টিতে নিয়ে যান। সে সময় তাকে পৌরসভার ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক করা হয়। বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে এ পদে থাকতে আগ্রহী না হওয়ায় পদত্যাগ করেন।
    মাহবুবুর রহমান জানান, ব্যক্তিগত কারনে তিনি পদত্যাগ করেছেন। আগামীতে জাতীয় পার্টির সদস্যসহ সকল পদ থেকে তিনি পদত্যাগ করেন।

  • সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাছেদ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মাসুদ, লাইব্রেরিয়ান মাসুদ, কুয়েত প্রবাসী হুমায়ুন কাবির, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌরসভার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে হাফেজ মীর মোবারক হোসেনের ইন্তেকাল

    সোনারগাঁয়ে হাফেজ মীর মোবারক হোসেনের ইন্তেকাল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার ঐতিহ্যবাহী মীর আব্বাস হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মীর মোবারক হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    আজ শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
    হাফেজ মীর মোবারক হোসেন দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তিনি একজন প্রখ্যাত আলেম হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী দ্বীনি শিক্ষা লাভ করেছে।
    মৃত্যুকালে তিনি তিন ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
    পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। তাঁর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী মান্নান

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী মান্নান

    নিউজ সোনারগাঁ:  বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শের মধ্যে থেকে সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। অতীতে যেভাবে মানুষের সেবা ও ভালোবাসায় সবার পাশে ছিলাম। আল্লাহ চাহেতো ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ কওে যেতে চাই। গতকাল শুক্রবার সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিকালে সোনারগাঁয়ের আদমপুর বাজারে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একথা বলেন। উপজেলার পানাম আদমপুর বাজারে ব্যবসায়ীদের উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    আদমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুম মোল্লার সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মোম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
    পরে সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

  • খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা উপজেলার পৌর এলাকার আদমপুরে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ সময় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চয়ন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শ্যামল, পৌরসভা জাসাস এর সভাপতি এম.এ হালিম,সাধারণ সম্পাদক জলিল হোসেন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদল নেতা আখতার জামান,শাহীন চৌধুরী,নূরুল ইসলাম, রাহিম ও মামুন প্রমূখ। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সবার জন্য গণভোজের আয়োজন করা হয়।

  • সোনারগাঁ থানা অস্থায়ী ভবনে স্থানান্তর, নতুন ঠিকানায় সেবা কার্যক্রম শুরু

    সোনারগাঁ থানা অস্থায়ী ভবনে স্থানান্তর, নতুন ঠিকানায় সেবা কার্যক্রম শুরু

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ থানা ভবন দীর্ঘদিনের পুরাতন হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নতুন থানা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ চলমান থাকায় থানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অস্থায়ীভাবে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে থানা পুলিশ।
    উপলক্ষে থানা মসজিদের পাশে দত্তপাড়া রোডে অবস্থিত মা-বাবার দোয়া সাত তলা ভাড়াকৃত ভবনটিতে সোনারগাঁ থানার সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন এই অস্থায়ী ভবন থেকেই মামলা গ্রহণ, জিডি, সাধারণ ডায়েরি, নাগরিক সেবা প্রদানসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে।
    সোনারগাঁ থানা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে থানার প্রত্যাশিত সেবা গ্রহণের জন্য নতুন অস্থায়ী ভবনের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে থানার সকল সরকারি নম্বরে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। জনস্বার্থে নতুন থানার অস্থায়ী ঠিকানাটি প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, নতুন থানা ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবন থেকেই থানার সব ধরনের সেবা কার্যক্রম চলবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পুলিশের সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
    থানা ভবন নির্মাণ কাজ শেষ হলে পুনরায় স্থায়ী ভবনে থানার কার্যক্রম স্থানান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

    সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
    পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘শাহজাদপুর ট্রাভেলস’ (ঢাকা মেট্রো-ব-১৫-১১৯৪) নামের একটি বাসে তল্লাশি করে দুই নারীকে তল্লাসী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তাদের কাছ থেকে ১ হাজার পিস ৬শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন কল্পনা আক্তার (২৩), খিলগাঁও ঢাকার মৃত আরজু মিয়া মেয়ে ও মরিয়ম আক্তার ফরজানা (৩৩), পাবনা জেলার সাথিয়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
    পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    মোঃ সজিব মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। দোয়া মাহফিলের আয়োজন করেন জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুছা ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মোহন ভুঁইয়া, সাবেক সহ-সভাপতি ইকবাল প্রধান, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি আব্দুল পন্ডিত, ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুম, ৭নং ওয়ার্ড যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন বাদল, যুবদল নেতা পরশ আহমেদ মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা

    সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।

    বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর  ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত চুরি ডাকাতি, ছিনতাই মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপসহ অপরাধ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন।

    জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    আলেচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমান চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে।  পাশাপাশি এ ইউনিয়নের পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা আশংকাজনকহারে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সোচ্চার হতে হবে। এলাকার একটি প্রতিরোধ কমিটি গঠন করে ডাকাত চুরির পাহারা দিয়ে ডাকাতি সহ সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব।

  • সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।

    সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ৫০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

    ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দালদার এলাকায় ১ টি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় ও ৫০০শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ ও সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    চুনা কারখানাগুলো স্থাপনা নষ্ট করা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ও পানি স্প্রে করা হয়।

    এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জামপুর ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভুঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি আহম্মদ, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর হক ও সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া।
    এ ছাড়া জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
    দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার কেজি জাটকা জব্দ

    কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার কেজি জাটকা জব্দ

    নিউজ সোনারগাঁ : গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ) ভোর ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার উদ্যোগে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক চারটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয় বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
    জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও গরিব দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
    কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।