Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে সম্প্রীতি সমাবেশ ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামত কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

    সোনারগাঁয়ে সম্প্রীতি সমাবেশ ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামত কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন

    সমাবেশে বক্তব্য রাখেন—
    সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,
    সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
    সহসভাপতি মো. রফিকুল ইসলাম,
    তাজুল ইসলাম সরকার,
    সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া,
    সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,
    নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,
    জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান,
    উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু,
    ডা. মিজানুর রহমান,
    বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিমআব্দুর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,
    “বিএনপির কঠিন সময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করেছে। এই মূল্যায়ন সোনারগাঁবাসীর প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকব। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন আমরা জনগণকে উপহার দিতে চাই।”

    সমাবেশে বক্তারা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে একমাসে সন্ধান মিলেনি স্কুল ছাত্র বিজয়ের

    সোনারগাঁয়ে একমাসে সন্ধান মিলেনি স্কুল ছাত্র বিজয়ের

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও মেলেনি স্কুলছাত্র বিজয় ইসলাম (১০) এর কোনো খোঁজ। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। এখনও আশায় দিন গুনছে।

    স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হলেও বিজয়ের সন্ধান মেলেনি।

    ১৮ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকার বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিজয়। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভী-সাদা রঙের ডোরা গোল-গলা গেঞ্জি ও থ্রি-কোয়াটার প্যান্ট। বিজয় সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র।

    বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু স্থানীয়ভাবে সেলসম্যান হিসেবে কাজ করেন,মা এসতেমা আক্তার চম্পা গৃহিনী। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে। পরিবারটি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় জিলানী মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এই ঘটনায় সোনারগাঁয় থানার জিডি নম্বর-৮৬৫। তারিখ ১৯ অক্টোবর।

    বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর বিকেলে ছেলেটা বের হয়ে চেঙ্গাইল ফ্যান কারখানার সামনে বালুর মাঠে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সন্ধান পাইনি। তিনি বলেন, পরদিন ১৯ অক্টোবর সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী(জিডি) করা হলেও এখনো কোনো অগ্রগতি নেই।

    সন্তানকে হারিয়ে কাঁদছেন মা এসতেমা আক্তার চম্পা। তিনি বলেন, আমার মানিক কোথায় আছে জানি না। এক মাস হয়ে গেল, তবুও ছেলেকে খুঁজে পেলাম না। দ্রুত ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

    পরিবারের পক্ষ থেকে যে কেউ বিজয়ের সন্ধান পেলে বাবা আশরাফুল ইসলামের মুঠোফোন নম্বর-০১৭৬৬১৩৪৪৩৭, ০১৮৩৩৯৭৯৭৯৫, যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নিখোঁজ স্কুলের পরিবার থানায় জিডি করেছে। তার সন্ধানে সব থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।

  • সোনারগাঁয়ে পঞ্চমীঘাট স্কুলের মালামাল বিক্রির ঘটনায় ক্ষোভ: জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু–জুতা মিছিল

    সোনারগাঁয়ে পঞ্চমীঘাট স্কুলের মালামাল বিক্রির ঘটনায় ক্ষোভ: জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু–জুতা মিছিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে গোপনে বিক্রির প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং একাধিক অভিযোগে বিতর্কিত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে স্কুল বন্ধ থাকার দিনে রাতের আধাঁরে নিয়মবহির্ভূতভাবে মালামাল বিক্রি করা হয়। পরে এলাকাবাসী পিকআপভর্তি মালামাল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

    মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন, “এ ইউনিয়নকে নিজেদের সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান ইচ্ছেমতো সিদ্ধান্ত নিচ্ছেন। নিয়মবহির্ভূতভাবে স্কুলের মালামাল বিক্রির পর এখন উল্টো নির্দোষ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

    ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করার মতো ন্যাক্কারজনক ঘটনা পুরো ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

    স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি এবং পরিচালনা কমিটিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি জরুরি। মানববন্ধন শেষে ঝাড়ু ও জুতা প্রদর্শনের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

    এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম দাবি করেন, “একটি কুচক্রী মহল আমাদের হয়রানি করতে ঘটনা সাজিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মিটিংও করেছি।” বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বলেন, “স্কুলের একটি কমিটির সিদ্ধান্তে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি নেওয়া হয়নি। বিক্রি শেষে গাড়িতে মাল তুলতে রাত হয়ে যায়। এখানে চুরির ঘটনা নেই।”

    উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় পরিচালনা কমিটির নির্দেশে নিয়মবহির্ভূতভাবে মালামাল একটি ভাঙ্গারির পিকআপে তোলা হলে এলাকাবাসী তা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

  • সোনারগাঁয়ে মেঘনা নদী আরো এক শ্রমিকের লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে মেঘনা নদী আরো এক শ্রমিকের লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ইউনুস মিয়া (৩৫) নামে এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    শনিবার ১৫ নভেম্বর দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা ফুড এন্ড ভেবারেজ কোম্পানির পাশে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস মিয়া বরিশাল জেলার বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

    বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার গত বৃহস্পতিবার মেঘনা নদীতে তলিয়ে গিয়ে ড্রেজারে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন পানিতে ডুবে যায়। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

    নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে শুক্রবার সকালে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

    সোনারগাঁ থেকে শুরু হওয়া শোডাউনটি কাঁচপুর চিটাগাং রোড হয়ে পাঠানটুলি ও হাজীগঞ্জ নতুন রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

    আয়োজকদের ভাষ্য, এসময় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন।

    শোডাউনের শুরুতে প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বর্ণিল ব্যানার ও পোস্টার নিয়ে শোডাউনটির যাত্রা শুরু হয়। পথে পথচারী এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

    শোডাউনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। এছাড়া মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসাইন, অ্যাডভোকেট মাইন উদ্দিন মিয়া এবং মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতারা অংশ নেন।

  • মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

    মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে রানা ও শুভ নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে গিয়ে হঠাৎ ডুবে যায়। এসময় ট্রলারে থাকা রানা ও শুভ পানিতে তলিয়ে নিখোঁজ হন।

    খবর পেয়ে নৌ–পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে পুনরায় অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।

    বৈদ্যোরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মাঝনদীতে অবস্থানকালে ট্রলারটি ডুবে যায়। পরে যৌথ অভিযানে দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ

    সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    ঘটনার পর সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু নিখোঁজদের খোঁজ পাওয়া যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজারের আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই করে ট্রলারটি। দুপুর ২টার দিকে মাঝনদীতে নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন ট্রলারের চালক রানা ও সহযোগী শুভ। কিছুক্ষণ পর ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি নদীর তলদেশে ডুবে যায়।

    খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

    বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে অবস্থানকালে ডুবে যায়। ট্রলারে থাকা দুই যুবক এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

    সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে এটি ডুবে গেছে। দুই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।”

    অন্যদিকে, আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, “ট্রলারটি আমাদের কারখানা থেকে সিমেন্টবোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, ট্রলারটি নদীতে ডুবে গেছে।”

    উদ্ধার অভিযান চলমান রয়েছে।

  • সোনারগাঁয়ে মাঠে নেই আওয়ামী লীগ, রাজপথে বিএনপি

    সোনারগাঁয়ে মাঠে নেই আওয়ামী লীগ, রাজপথে বিএনপি

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সোনারগাঁয়ে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার কোথাও আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। ফলে কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচি সোনারগাঁয়ে অনেকটাই নিস্তেজভাবে পালিত হয়েছে।

    সকালে মোগরাপাড়া চৌরাস্তায় মার্কেটগুলো খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। মহাসড়কে কিছু যাত্রীবাহী বাস ও ট্যাক্সি চলাচল করলেও সড়ক ছিল ফাঁকা, আর যাত্রীসংখ্যাও ছিল উল্লেখযোগ্যভাবে কম।

    অন্যদিকে, লকডাউনের বিরোধিতা করে বুধবার বিকেল থেকেই সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালেও উপজেলার মোগরাপাড়া, চৌরাস্তা, কাচপুর, মেঘনাঘাট ও মদনপুর এলাকায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ, স্লোগান ও অবস্থান কর্মসূচি চালান। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পরও আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। আজকের লকডাউন ঘোষণা তারই অংশ। কিন্তু জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের মতো সোনারগাঁয়ও বিএনপি রাজপথে আছে।”

    অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী এতে অংশ নেন।

    এসময় নিরাপত্তা নিশ্চিতে সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

    স্থানীয়দের মতে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সোনারগাঁয়ে প্রভাব ফেলতে ব্যর্থ হলেও বিএনপির নেতাকর্মীরা সংগঠিতভাবে রাজপথে সক্রিয় উপস্থিতি দেখিয়েছে।

  • আমার বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন: আজহারুল ইসলাম মান্নান

    আমার বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন: আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এক লিখিত বিবৃতি দিয়েছেন।

    বিবৃতিতে তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল তাঁর বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাঁর অডিও ভয়েস বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এসব অপপ্রচারের মাধ্যমে দলের একজন বর্ষীয়ান নেতার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা তিনি ‘অত্যন্ত জঘন্য ও অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।

    আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, এসব ভিডিও ও অডিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।”

    তিনি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকুন, গুজব প্রতিহত করুন এবং সত্যের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ, আমরা ভোটাধিকারের লড়াইয়ে জয়ী হবো।”

    বিবৃতির শেষে আজহারুল ইসলাম মান্নান সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো সংবাদ বা ভিডিও প্রচার বা প্রকাশ না করার আহ্বান জানাই। সুন্দর ও সম্প্রীতিমূলক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

  • দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান নিজামউদ্দিনের

    দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান নিজামউদ্দিনের

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন বলেছেন, “দলের সিদ্ধান্ত না মেনে যারা এখনো নিজের ঢাক-ঢোল পেটাচ্ছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।”

    তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক ও নিন্দনীয়।

    মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু মনোনয়ন বঞ্চিত কিছু ব্যক্তি এখনো নীরব অবস্থায় থেকে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা ছড়াচ্ছেন—যে কোনো সময় মনোনয়ন পরিবর্তন হতে পারে, এমন গুজবও তারা ছড়াচ্ছে।

    নিজামউদ্দিন মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। তিনি এসব নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি তৈরি করছে, তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

  • নারায়ণগঞ্জে মইনীয়া যুব ফোরামের আংশিক জেলা কমিটি ঘোষণা

    নারায়ণগঞ্জে মইনীয়া যুব ফোরামের আংশিক জেলা কমিটি ঘোষণা

    নিউজ সোনারগাঁ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর নিবন্ধনকৃত সংগঠন মইনীয়া যুব ফোরাম-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) বন্দরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও জেলার সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

    আংশিক ঘোষণায় মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেক-কে সভাপতি, কাউসার সওদাগর-কে সাধারণ সম্পাদক এবং মোঃ মামুন-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

    একই অনুষ্ঠানে মোঃ নাজমুল-কে আহ্বায়ক ও পিয়ার আলী-কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিফা শাহ মাসুম গাজী মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রধান উপদেষ্টা খলিফা আবুল কাসেম মাইজভান্ডারী

    অনলাইনে যুক্ত ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আল আমিন, সদর উপজেলা সভাপতি সালেহ আহমেদ, মুক্তার হোসেন, আল আমিন, নাছির উদ্দীন, ইলিয়াস প্রধান, নুর আলম প্রধান, হযরত আলী, সায়ান আহমেদ, সনিয়া আক্তার প্রমুখ।

    আংশিক ঘোষণা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের দোয়া কামনা করেন এবং ডিসেম্বরের শুরুতে সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।
    অনুষ্ঠানটি দুরুদ, সালাতুস সালাম, দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

  • সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আলী আকন, সহযোগিতা চাইল পরিবার

    সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আলী আকন, সহযোগিতা চাইল পরিবার

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছে পরিবার।

    পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আকশাদ আলী আকন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

    পরিবার জানায়, কয়েক বছর আগে আকশাদ আলী আকন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না।

    এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার জানায়, কেউ তার সন্ধান পেলে ০১৪০৭৫৬৭১৫১ অথবা ০১৭৫২৪৯৪৫৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ অনুযায়ী তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

    আকশাদ আলী আকনের ভাতিজা মিজানুর রহমান জুয়েল বলেন, “আমাদের কাকা আকশাদ আলী আকনকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেউ যদি তাকে দেখে থাকেন, দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”

  • সোনারগাঁয়ে ব্যক্তি উদ্যোগে রাস্তা ও ড্রেন পরিষ্কার অভিযান

    সোনারগাঁয়ে ব্যক্তি উদ্যোগে রাস্তা ও ড্রেন পরিষ্কার অভিযান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ব্যক্তি উদ্যোগে রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ী মনির হোসেনের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অভিযান চলাকালে মনির হোসেন জানান, “গত বছর এই রাস্তাটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে সরকার নতুন করে ড্রেন ও রাস্তা নির্মাণ করলেও মাত্র ছয় মাসের মধ্যেই আশপাশের দোকানপাট ও পথচারীদের ফেলা ময়লায় ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলে ভোগান্তি তৈরি হয়।”

    তিনি আরও বলেন, “আমরা যদি সবকিছু সরকারের উপর ছেড়ে দিই, তাহলে দেশ এগোবে না। নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হয়, তাহলে দেশটা আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে।”

    মনির হোসেনের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা। তাদের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক উদাহরণ তৈরি করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

  • নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

    নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। জনগণের কাছ থেকে সঠিক তথ্য পেলে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করা তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

    ঘোষণা অনুযায়ী লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার নির্ধারণ করা হয়েছে—
    ১. প্রতি গুলি: ৫০০ টাকা
    ২. পিস্তল: ৫০,০০০ টাকা
    ৩. শর্টগান: ৫০,০০০ টাকা
    ৪. রাইফেল: ১,০০,০০০ টাকা
    ৫. এসএমজি: ১,৫০,০০০ টাকা
    ৬. এলএমজি: ৫,০০,০০০ টাকা

    তথ্য প্রদান করে সহযোগিতা করতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ—

    • অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) – ০১৩২০-০৯০৩০৩
    • ওসি, নারায়ণগঞ্জ সদর মডেল থানা – ০১৩২০-০৯০৩৭৭
    • ওসি, ফতুল্লা মডেল থানা – ০১৩২০-০৯০৪০৩
    • ওসি, সিদ্ধিরগঞ্জ থানা – ০১৩২০-০৯০৪২৯
    • ওসি, বন্দর থানা – ০১৩২০-০৯০৪৫৫
    • ওসি, সোনারগাঁও থানা – ০১৩২০-০৯০৫৩৩
    • ওসি, রূপগঞ্জ থানা – ০১৩২০-০৯০৪৮১
    • ওসি, আড়াইহাজার থানা – ০১৩২০-০৯০৫০৭
    • ওসি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) – ০১৩২০-০৯০৫৫৯
    • পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০-০৯১২৯৮

    জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই বড় শক্তি। তাই অস্ত্র উদ্ধারে তথ্য প্রদান করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

  • ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় — খায়রুল ইসলাম সজিব

    ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় — খায়রুল ইসলাম সজিব

    নিজস্বন প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজিব বলেছেন, “ষড়যন্ত্রকারীরা আবারও এক হয়েছে। তাদের অপচেষ্টা যেন আরও দ্বিগুণ হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী—সত্যের সামনে মিথ্যা কখনো দাঁড়াতে পারেনি, আর পারবেও না।”

    গতকাল রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
    সজিব আরও লেখেন, “যতই পরিকল্পনা করুন, যতই জাল বুনুন—সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সত্যের পথ কখনো ভেঙে পড়ে না, মিথ্যার দেয়ালই বরং ভেঙে চুরচুর হয়ে যায়।”

    তিনি মনোনয়নপ্রত্যাশী ব্যর্থ নেতাদের উদ্দেশে বলেন, “গোপন চালচলন নয়, মাঠে আসুন। জনগণের সামনে আসুন। যাদের সাহস আছে, মুখোমুখি দাঁড়ান। সত্য শক্তিশালী—আর সত্যের পাশে আছে জনগণ।”

    স্থানীয় রাজনৈতিক মহলে তার এই বক্তব্যকে সোনারগাঁ বিএনপির মনোনয়ন পরবর্তী অভ্যন্তরীণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

  • কোয়ান্টাম ইএএফ প্রযুক্তি উদ্বোধন উপলক্ষে জিপিএইচ ইস্পাতের আলোচনা সভা অনুষ্ঠিত

    কোয়ান্টাম ইএএফ প্রযুক্তি উদ্বোধন উপলক্ষে জিপিএইচ ইস্পাতের আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: দেশের ইস্পাত শিল্পে নতুন দিগন্তের সূচনা করল জিপিএইচ ইস্পাত লিমিটেড। এশিয়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক কোয়ান্টাম ইএএফ (Quantum Electric Arc Furnace) প্রযুক্তি চালু উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করে প্রতিষ্ঠানটি।

    সভায় বক্তারা বলেন, জিপিএইচ ইস্পাতের এই যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশের শিল্পখাতে প্রযুক্তিনির্ভর উৎপাদনের নতুন অধ্যায় সূচনা করবে। এটি শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং দেশের সামগ্রিক শিল্প উন্নয়নে এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।

    চিঠির মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিপিএইচ ইস্পাত জানায়—

    “আমাদের প্রিয় মাতৃভূমির উন্নয়নে আপনাদের অবদানই আমাদের এশিয়ায় প্রথমবারের মতো কোয়ান্টাম ইএএফ প্রযুক্তি চালুর অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের মূল্যবান মতামত ও অন্তর্দৃষ্টি আলোচনাটিকে আরও ফলপ্রসূ করবে বলে আমরা বিশ্বাস করি।”

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন—

    রিজিওনাল ম্যানেজার, ঢাকা ইস্ট রিজন হোমাইন মোহাম্মদ শাহেদ,

    হেড অব টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট (TMPM), GPH ISPAT LTD,

     

    প্রকৌশলী পার্থ কর্মকার, টিম লিডার (IMPM), ম্যানেজার (TMPM),

    প্রকৌশলী সাইফুল ইসলাম,

    সহকারী ব্যবস্থাপক (নারায়ণগঞ্জ জেলা), GPH শুবায়েদ উল্লাহ,

    প্রকৌশলী ওমর সুলতান হৃদয়,

    সহকারী প্রকৌশলী (TMPM), নারায়ণগঞ্জ জেলার মেহেদী হাসান, সেলস অফিসার (সোনারগাঁ ও বন্দর), সিনিয়র সেলস অফিসার (রূপগঞ্জ ও আড়াইহাজার), মকছুদুল হাসান চয়ন ও সেলস অফিসার (আদর–ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ) আসাদুজ্জামান আসাদ।

    সভায় বক্তারা আরও বলেন, কোয়ান্টাম ইএএফ প্রযুক্তির মাধ্যমে জিপিএইচ ইস্পাত শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে। এই প্রযুক্তি ভবিষ্যতের টেকসই শিল্পায়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।