আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: আজহারুল ইসলাম মান্নান

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
৬ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,“আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।”

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন,
“ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুম রানা।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

মারিয়া ইসলাম মুন্নি বলেন,
“ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নারায়ণগঞ্জ-৩ আসনের নারীরা আজ জেগে উঠেছে। আমরা নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব।”

সাদিয়া ইসলাম জুঁই বলেন,
“৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীরা নিরাপদ জীবন, কর্মসংস্থান ও অধিকার ফিরে পাবে। তাই আসন্ন নির্বাচনে আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা বি.এম. ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে আজহারুল ইসলাম মান্নান, তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারীদের মাঝে গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution