আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

সোনারগাঁয়ে রাস্তায় পড়ে রইল ওএমএসের চালের বস্তা, এলাকায় তোলপাড়

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
৭ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর টিটিরবাড়ি বাজার এলাকায় রাস্তায় সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চালের একটি বস্তা পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি বাজারের পাশের রাস্তায় চালের বস্তাটি পড়ে থাকতে দেখে সেটি রাস্তার পাশে সরিয়ে রাখেন। পরদিন সকালে খবরটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

তাদের ধারণা, রাতের আঁধারে ট্রাকে করে সরকারি ওএমএসের চাল পরিবহনের সময় বস্তাটি পড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, “রাত প্রায় ১২টার দিকে একটা ট্রাককে এই রাস্তায় যেতে দেখি। পরে সকালে শুনি সরকারি চালের বস্তা পড়ে ছিল। কীভাবে পড়ল, সেটা কেউ জানে না।”

আরেকজন পথচারী জানান, “ওএমএসের চাল নিয়ে অনেক কথাবার্তা চলে। এসব বস্তা যদি সত্যিই সরকারি হয়, তাহলে বিষয়টা তদন্ত করা উচিত।”

স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “সরকারের চাল গরিব মানুষের জন্য, কিন্তু মাঝে মাঝে এসব চাল বাজারে বিক্রি হয়ে যায়। এমন অনিয়ম বন্ধ করা দরকার।”

জানা গেছে, নোয়াগাঁও ইউনিয়নের টিটিরবাড়ি এলাকায় ওএমএসের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম ভূইয়া। একাধিক সূত্রের দাবি, গত জুন মাসে তিনি অর্থ লেনদেনের মাধ্যমে ডিলারশিপ পান।

যোগাযোগ করা হলে সেলিম ভূইয়া বলেন, “চালের বস্তা পড়ে থাকার বিষয়ে আমি কিছুই জানি না। আমার দোকানের কর্মীরা নিয়মিতভাবে সরকার নির্ধারিত নিয়মে চাল বিক্রি করছে। বিষয়টি আমি খতিয়ে দেখব।”

এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, সরকারি ওএমএস পণ্য পরিবহনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে হবে, যাতে এমন অনিয়ম বা অবহেলার পুনরাবৃত্তি না ঘটে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution