নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না: জামায়াত নেতা ইকবাল

নিউজ সোনারগাঁ : জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “নির্বাচনের জন্য যারা একসময় তাড়াহুড়া করতো, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছে। নির্দিষ্ট সময়েই নির্বাচন দিতে হবে—নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. ইকবাল হোসাইন আরও বলেন, “এবার জামায়াতের জয়কে কেউ ঠেকাতে পারবে না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক মানের নেতা। তাঁর সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করছেন। বিদেশিরাও চান বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসুক। জামায়াত ক্ষমতায় এলে দেশে সৎ ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকরাম।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাখাওয়াত, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল, মাওলানা ফেরদাউসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠক শেষে হরিহরদী বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন জামায়াত নেতারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *