সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফাহিমুল ইসলাম সুমন (২৫), মো. নাহিদ মিয়া (২৭) ও মো. সোহেল (৪০)। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাব-১১ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে

সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *