নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পৌর এলাকার ভবনাথপুরে সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মাসুম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ড. আজগর আলী, সাবেক মেজর মো. নাসির উদ্দীন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন ও ব্যাংকার মতিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, আল আমীন তুষার, মাহবুবুল ইসলাম সুমন, সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মেদ হোসেন, ঈশাখাঁ একাদশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, অগ্নিবীনা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সালেহা আক্তার, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আলম খোকন, মনির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী শীতকালীন আয়োজন। নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং নানা ধরনের পিঠার স্বাদ ও বৈচিত্র্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা সহ মোট ৪৮ ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতি বছর নিয়মিতভাবে এমন আয়োজন করা হবে বলেও জানান তারা।
সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

Leave a Reply