আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

উৎসবমুখর পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
১৫ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : আনন্দঘন পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় স্কুল প্রাঙ্গণ থেকে সফরটির যাত্রা শুরু হয়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সফরের শুভ সূচনা করা হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র আনোয়ার ম্যাজিক আইল্যান্ড-এর উদ্দেশ্যে রওনা দেয় সফরকারী দল।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। গন্তব্যে পৌঁছে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে পার্কে প্রবেশ করে এবং দলবদ্ধভাবে পার্কের বিভিন্ন আকর্ষণীয় রাইড উপভোগ করে। শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পার্ক এলাকা যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

দুপুরে মধ্যাহ্নভোজ শেষে সফরের অন্যতম আকর্ষণ ওয়াটার ল্যান্ডে অংশ নেয় শিক্ষার্থীরা। পানির রাজ্যে খেলাধুলা ও আনন্দ উল্লাসে তারা কাটায় কিছু অবিস্মরণীয় মুহূর্ত, যা শিশুদের মানসিক বিকাশ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।

ভ্রমণের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় শিক্ষণীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার ইভেন্ট। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে তোলে।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম,  স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক কালবেলার সাংবাদিক রুবেল মিয়া, সিনিয়র শিক্ষিকা তারানা শারমিন, শিক্ষক জাহাঙ্গীর পাপেল, রিহাত নয়ন, সারোয়ার মাহমুদ শান্ত, লাভলী আক্তার, হ্যাপী আক্তার, মীম আক্তার, সামিয়া ইসলাম ও ডালিম হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্কুলের প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জ্ঞান অর্জন, সামাজিকতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution