সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শম্ভুপুরা ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও শক্তিশালী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঁচটি গ্রামজুড়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বাতেন সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কৃষক দল নেতা আকতার হোসেন, আশরাফুল আলম, মো. জামান, কামাল হোসেন, মোহাম্মদ মুকুল, মো. বেনিয়াম, মো. সোলেমান, মো. নাসির সরকার, শহীদুজ্জামান, মনির হোসেন, জুমন, ইমু, হোসাইন, ফজল করিম, মেহেদী, শাহ আলমসহ আরও কয়েকশ নেতাকর্মী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের জন্য ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। এই আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথি আব্দুল বাতেন সিকদার বলেন, শম্ভুপুরা ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং ভোটারদের সমর্থন কামনা করছেন।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে “মিট উইথ জেন-জি” এর মুখোমুখি ড. ইকবাল হোসেন

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিয়েছেন...

Read more

খেলাফত আন্দোলনের এমপি প্রার্থীর পক্ষে বটগাছ প্রতীকে ভোট চাইলেন পীর সাহেব, মধুপুরে গণসংযোগ

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নান্নু মুন্সির পক্ষে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক...

Read more

সোনারগাঁয়ে নির্বাচনি প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

নিউজ সোনারগাঁ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ফুটবল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনি...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009