সোনারগাঁয়ে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিবের হুঁশিয়ারি

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর পুত্র খাইরুল ইসলাম সজিব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন।
সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, দলের কেউ যদি কোনো অপকর্ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনগত পদক্ষেপও গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। কোনো ধরনের অনিয়ম, দখলবাজি, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে কোনো আপসের সুযোগ নেই।
খাইরুল ইসলাম সজিবের এ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এ বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *