নির্বাচন-পরবর্তী সময়ে মাঠে সক্রিয় এনসিপি নেতা তুহিন মাহমুদ

নিউজ সোনারগাঁ : সোনারগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এলাকায় নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিনি নিয়মিত মাঠে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তবে দুই-একটি স্থানে সামান্য সমস্যা আছে। সেগুলো নিয়েও দলীয়ভাবে কাজ করা হচ্ছে এবং দ্রুত সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের ড. ইকবাল হোসেন-এর পক্ষে কাজ করেন তুহিন মাহমুদ। নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ড. ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর কাছে ২২ ভোটের ব্যবধানে পরাজিত হন।
নির্বাচনের ফলাফল ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা থাকলেও এনসিপির পক্ষ থেকে নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *