নিউজ সোনারগাঁ : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গঙ্গানগর ও ইসলামপুর গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেন জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী ওমার ফারুখ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলামসহ সংগঠনের কর্মী মো. মান্নান।
উপহার বিতরণকালে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে উপহার বিতরণ

Leave a Reply