নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ১৪ বছর পর মামলার বিচার কার্যক্রম শেষ হলে আদালত ২৬ আসামির মধ্যে ১ জনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।
রায় ঘোষণার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাজীপাড়া এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মো. লতিফ (৫৫)-কে গ্রেফতার করে।
গ্রেফতার লতিফ রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম মনির উদ্দিন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি লতিফ সোনারগাঁ থেকে গ্রেফতার

Leave a Reply