লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১১

নিউজ সোনারগাঁ:

 

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নান উৎসব (মহাষ্টমী স্নান) ২৫ মার্চ (বুধবার) বিকেল থেকে শুরু হয়ে ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত চলবে। এই মহাষ্টমী পুণ্যস্নান উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১১। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

র‍্যাব-১১ সূত্র জানায়, পুণ্যস্নানকে কেন্দ্র করে লাঙ্গলবন্দ এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেবা কেন্দ্র ও আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এছাড়াও, উৎসবস্থলে বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও নির্বিঘ্নে পুণ্যস্নান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *