আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

মুছাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলমের স্বপ্ন পুড়ে ছাই

সোমবার, ৩০ মার্চ, ২০২৬
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের মুছাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে জাহাঙ্গীর আলমের বসতঘর। আগুনে শুধু একটি ঘরই নয়, পুড়ে গেছে একটি পরিবারের বহু বছরের সঞ্চয় আর বেঁচে থাকার স্বপ্ন।
রোববার (২৯ মার্চ) গভীর রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুছাপুর গ্রামের মাস্টার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারদিকে পোড়া কাঠ, গলে যাওয়া টিন আর ছাইয়ের স্তূপ—পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নিভে গেলেও ক্ষতিগ্রস্তদের চোখে এখনও আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তিনি জাহাঙ্গীর আলমের ঘরে ভাড়া থাকতেন। আগুনে জাহাঙ্গীর আলমের ঘরসহ নগদ অর্থ ও মালামাল মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পেতে ধ্বংসস্তূপে ছুটে বেড়াতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। কেউ আধপোড়া কাপড়, কেউ গুরুত্বপূর্ণ কাগজপত্রের খণ্ড খুঁজে নিয়ে বাঁচার শেষ চেষ্টায় লিপ্ত।
এদিকে এত বড় ক্ষয়ক্ষতির পরও এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউ ঘটনাস্থল পরিদর্শনে আসেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution