নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা যাকারিয়া প্রধান। তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ এনসিপিতে যোগ দিয়েছেন।
আজ সোনারগাঁ এনসিপির এক পরিচিতি সভায় কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সোনারগাঁ শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ এবং সোনারগাঁ এনসিপি শাখার আহ্বায়ক পনির খন্দকারের উপস্থিতিতে হাত মিলিয়ে তিনি দলে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
যাকারিয়া প্রধান পূর্বে গণঅধিকার পরিষদের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
তার এ যোগদানের ফলে সোনারগাঁর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, শিগগিরই আরও কয়েকজন নেতাকর্মীর এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন স্তরের অভিজ্ঞ নেতাদের দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের যাকারিয়া প্রধান

Leave a Reply