শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, দুপুরে শীতলক্ষ্যা নদীর তীরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি দ্রুত ছড়িয়ে দেয়। খবর পেয়ে নদীর তীরে শতশত মানুষ ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, মাথাবিহীন লাশ উদ্ধারের খবর পেয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *