আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের

সোনারগাঁয়ে নোয়াগাঁও যুবদলের আলোচনা সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
৬ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ধন্দী বাজারে এ আলোচনা সভা হয়। সভা শেষে নেতাকর্মীরা বাজার এলাকার সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ প্রধান, এবং সঞ্চালনা করেন যুবদল নেতা ফরহাদ আহমেদ তুহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ ও রাকিব হাসান, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন রহমান শিশির, যুবদল নেতা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মোজাম্মেল হক, এবং নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ ডালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আশরাফুল, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হৃদয় হাসান, ওসমান, ফারুক, বোরহান, সানাউল্লাহ, বিএনপি নেতা নয়ন মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে নামতে হবে, যাতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ধন্দী বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution