Category: থানা

  • সোনারগাঁয়ে অটো চোরকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় চুরির মামলায় আসামি যুবদল নেতা

    সোনারগাঁয়ে অটো চোরকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় চুরির মামলায় আসামি যুবদল নেতা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আটোরিকশার ব্যাটারি চুরি করার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ কে আসামি করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এই ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ থেকে জানাযায়, উপজেলার জামপুর ইউনিয়নে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিন অভিযান চালিয়ে ব্যাটারিসহ একজনকে আটক করেন। পরে তার তথ্যের ভিত্তিতে আরো দুই জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল অভিযুক্তকারীকে ৭০ হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। বিষয়টি জেনে জামপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদ অভিযুক্তকারী ছেড়ে দেওয়ার বিষয়টি প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে গালিগালাজ করেন এবং মামলা দেয়ার হুমকি দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। । একদিন পর জানতে পারে চুরির মামলায় ৩ নং আসামি যুবদল নেতা মাসুদ। এই ঘটনায় ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি আরো উল্লেখ্য করেন, চুরির মামলার বাদি মাসুদ নামের কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকার কোন অভিযোগ দেননি।

    ভুক্তভোগী মাসুদ জানান, ফ্যাদিবাদ আওয়ামীলীগের মামলা ও হামলায় দীর্ঘ ১৬ বছর পরিবার নিয়ে ঘরবাড়ি ছাড়া ছিলাম। আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় বর্তমানে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে আমাকে হয়রানি করছে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস।বিষয়টি সঠিক তদন্ত করে বিচারের দাবী করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট।

    চুরি মামলার বাদি বাবুল জানান, ৩ নং আসামি মাসুদের নামে কোন অভিযোগ দেই নাই। তার নাম কি ভাবে মামলায় আসলো সেটাই আমার জানা নেই।

    অভিযুক্ত তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, চুরির মামলায় বাদি পুলিশ না। বাদি যার না দিয়েছে তার নামেই মামলা হয়েছে।যাকে ছেড়ে দেওয়া হয়েছে সে পুলিশের সোর্স। তাই সোর্সকে কি আমি চালান দিবো?

    নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম জানান, এ বিষয়ে আমি অবগত নই। ভুক্তভোগী যেহেতু এসপি স্যারের নিকট আবেদন করেছেন সেখান থেকে আমার কাছে আসলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেথবো।

  • সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩) এবং আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বিপ্লব। আশরাফ শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের গাজী আক্কাস আলীর ছেলে, আর বিপ্লব কাচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বদরুজ্জামানের ছেলে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • অবশেষে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

    অবশেষে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের  ঘটনায় মামলা দায়ের প্রায় ২০ দিন পর র‌্যাবের হাতে আটক হয়েছেন পিচ্চি হাসান নামের এক যুবক। এর আগে গত মাসে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তখন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন পরে তার বিরুদ্ধে ধর্ষণের কোন প্রমান পাননি বলে পু্লিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে সেখান থেকে পরের দিন জামিনে আসেন অভিযুক্ত হাসান। এর পর ধর্ষণের শিকার হওয়া নারী পু্লিশের বিরুদ্ধে মামলা না নেয়া ও আসামীকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের উধ্বতন কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ওই নারীকে ডেকে ধর্ষন মামলা রুজু করেন। এর পর আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করার অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে গতকাল রোববার রাতে র‌্যাব-১১ এর একটি দল তাকে তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষক হাসান গ্রেপ্তার করে থানা পু্লিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত হাসানকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত পিচ্ছি হাসান, মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের শাহবুদ্দিনের ছেলে।

  • সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামপুর ও পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া এবং একই এলাকার মৎস্যলীগের সভাপতি মো. মিছির আলী।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

    মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার সময়ে উপজেলার আষাড়িয়ার চরস্থ মেঘনাঘাট এলাকা থেকে এদের আটক করা হয়েছে।

    এদিন বিকেলে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চোদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।

    র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

    ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডেভিস হান্ট অভিযানে জেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (তারিখ উল্লেখ করুন) সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

    গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান এবং জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।

    পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে একাধিক ছাত্র নিহত হয়। নিহতদের স্বজনরা সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে সেই মামলার ভিত্তিতে পুলিশ ডেভিস হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

  • সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার ২১ মামলার আসামী সাদ্দাম গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার ২১ মামলার আসামী সাদ্দাম গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি রোধে সোনারগাঁয়ে অভিযান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত ২১ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত রবিবার রাত নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে,  মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • অভিযোগের তিন দিন পর মামলা নিলেন থানা পুলিশ

    অভিযোগের তিন দিন পর মামলা নিলেন থানা পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অপরহণ পরবর্তী টানা ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগের তিন দিন পর অবশেষে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। গত ২৬ জানুয়ারি রাতে নির্যাতিতা নারীর তিন দিন আগে করা অভিযোগের ভিত্তিতে এ মামলা নেওয়া হয়।
    মামলায় নির্যাতিতা নারী উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি এক ছেলেসহ তার বাবার বাড়ি সোনারগাঁওয়ের ইলিয়াসদী থাকেন।
    একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. হাছান (৩০), তাকে মোবাইল ফোনে এবং সাক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ জানুয়ারি দুপুর অনুমান ১টার দিকে সোনারগাঁও থানাধীন ইলিয়াসদী বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত হাসান তাকে ফুসলাইয়া ও প্রলোভন দেখিয়ে জোরপূর্বক প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।
    পরে অজ্ঞাতনামা স্থানে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এ সময় তার হাতে থাকা ভিভো অ্যান্ড্রোয়েড মোবাইল এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন এবং কানে থাকা ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল নিয়ে তাকে গাজীপুর ফেলে রেখে চলে যায় অভিযুক্ত হাসান। পরে তার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে তাকে উদ্ধার করে ২৪ জানুয়ারি সোনারগাঁয়ে নিয়ে আসে।
    এর আগে ওই নারী লিখিত অভিযোগ করলে থানা পুলিশ মামলা না নিয়ে অভিযুক্তকে আটক করে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠায়। পরে ওই নারী ২৬ জানুয়ারি পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি)’র কমপ্লেইন মনিটরিং সেলে মামলা না নেওয়ার বিষয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ করেন।
  • সোনারগাঁয়ে ধর্ষণের মামলা না নিয়ে অভিযুক্তকে ৫৪ ধারায় চালান দেয়ার অভিযোগ ওসি’র বিরুদ্ধে

    সোনারগাঁয়ে ধর্ষণের মামলা না নিয়ে অভিযুক্তকে ৫৪ ধারায় চালান দেয়ার অভিযোগ ওসি’র বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাসান নামে যুবকের বিরুদ্ধে।

    ধর্ষিত ওই তরুণীর গত ২ দিন ধরে সোনারগাঁ থানার ওসি এম এ বারীকে তাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা নেয়ার জন্য অনুরোধ করে আসছেন। কিন্তু ওই তরুণীর মামলার আবেদেনের পরিপ্রেক্ষিতে ধর্ষককে থানায় ধরে এনে ওসি দেড় লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে চালান করে দেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

    এ ব্যাপারে রোববার পুলিশ হেডকোয়াটার্সে গিয়ে আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে সোনারগাঁ থানার ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ধর্ষণ মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন।

    অভিযোগপত্রে তিনি লেখেন, তার স্বামী কর্মসূত্রে প্রবাসে (সৌদী আরব) থাকার সুযোগে বিগত ৬ মাস যাবত তাকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে ইলিয়াসদী গ্রামের মো: শাহাবুদ্দিনের লম্পট ছেলে মো. হাসান।

    তার এসব কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল হাসান। এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি দুপুরে দড়িকান্দি এলাকা থেকে স্প্রে করে অজ্ঞান করে একটি প্রাইভেটকারে করে অপহরণ করে সাভারের অজ্ঞাতস্থানে নিয়ে যায় হাসান।দুই দিন পর আমার জ্ঞান ফিরে আসলে তিনি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করেন।

    এ সময় লম্পট হাসান দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টানা এক সপ্তাহ ধরে অসংখ্যবার ধর্ষণ করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে গত ২৪ জানুয়ারি শুক্রবার কৌশলে পালিয়ে এক ব্যক্তির মোবাইল থেকে তার ভাইকে ফোন করেন ধর্ষিতা ওই তরুণী। খবর পেয়ে তার ভাই সাভার থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ নিয়ে আসেন।

    ওই দিনই তিনি পরিবারের অভিভাবকদের নিয়ে থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করতে যান, কিন্তু সোনারগাঁ থানার ওসি জনাব এম এ বারী আমার মামলা না নিয়ে আমাকে এবটি অভিযোগ করে যেতে বলেন। ধষিতা যেনেও তিনি তাকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠাননি, মামলার আবেদনটিও গ্রহণ করেননি।

    এদিকে, পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযুক্ত হাসানকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ইলিয়াসদী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করলেও শনিবার সকালে সোনারগাঁ থানায় গিয়ে দেখি ধর্ষণ মামলা না দেয়ার জন্য ওসি এম এ বারীকে দেড় লাখ টাকা (৩টি ৫০ হাজার টাকার বান্ডেল) ঘুষ দিচ্ছে আসামির লোকজন।

    এ সময় আমি ওসিকে আসামি পক্ষের লোকদেরকে বলতে শুনেছি, পুলিশ যখন ধরে এনেছে এমনিতে তো আর ছাড়া যাবে না। আসামিকে আমরা সন্দেহভাজন আসামি হিসেবে কোর্টে চালান দেব, যাতে আপনারা বিকালে মধ্যেই আসামির জামিন করে বাড়ি নিয়ে আসতে পারেন।

    আসামির কাছ থেকে ঘুষ নিয়ে অবশেষে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিকে সন্দেহভাজন আসামি হিসেবে চালান করেন ওসি এস এ বারী। শনিবার সকালে কোর্টে চালান করলেও শনিবার বিকালেই খালাস পেয়ে বাড়ি এসে তার বিরুদ্ধে থানায় করা অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। আর নইলে সপরিবারে হত্যা করে গুম করার হুমকি দিচ্ছে লম্পট হাসান।

    তিনি আইজিপিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ওসি এম এ বারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং ধর্ষক ও অপহরণকারী লম্পট হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাকে গ্রেফতারের আবেদন করেন।

    সোনারগাঁ থানার ওসি এম এ বারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাসানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোন প্রমাণ না পাওয়ায় তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন কারো বিরুদ্ধে মিথ্যা আমি নেইনা এটা আল্লাহও পছন্দ করেন না। আমি এই থানায় আশার পর কারো বিরুদ্ধে কখনও মিথ্যা মামলা করিনি। এছাড়া অভিযোগকারীর নারীর চরিত্রও ভাল বলে আমি শুনেছি আপনার তার বিরুদ্ধে খোঁজ খবর নিলে জানতে পারেন।

  • সোনারগাঁয়ে গাজা ও ফেনসিডিলসহ দুই আসামি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে গাজা ও ফেনসিডিলসহ দুই আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশ বিশেষ চেকপোস্ট অভিযানে ১৬ কেজি গাজা ও ১শত ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে সোনারগাঁ থানার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজমুল (২৮) কুমিল্লা জেলার সুজানগর গ্রামের মো. নজরুল ইসলাম এর ছেলে ও, মো.কামরুজ্জামান (২৮), কুমিল্লা জেলার খামার কৃষ্ণপুরা গ্রামের মৃত মর্তুজ আলী ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার পুলিশ একটি বিশেষ টহল দল নিয়ে মেঘনা টোলপ্লাজার সামনে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালায়। এসময় ঢাকা-মুখী পিকআপ (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১২-৬৩০৭) থামানোর সংকেত দিলে পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে ৮টি প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি বাড়িতে অভিযানে চালিয়ে দুর্ধষ ডাকাত মো. সাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে।

    গ্রেফতারকৃত ডাকাতমোঃ সাকিব (২৫) উপজেলার হাবিবপুর গ্রামের মৃত মো: ছালামের ছেলে।

    মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ৫ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর ডাকাতরা আক্রমণ চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ সেখান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল, ও বাঁশের টেটা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুর্ধষ ডাকাত সাকিবকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সাকিবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনসহ ৫টি মামলা রয়েছে।

    সোনারগাঁ থানার ওসি এবি বারি জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শাকিব নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে যে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    সোনারগাঁ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার বিকেলে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
    যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হবে।

  • দায়িত্ব গ্রহনের চার মাসেই সোনারগাঁ থানার ওসি বদলি

    দায়িত্ব গ্রহনের চার মাসেই সোনারগাঁ থানার ওসি বদলি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : দায়িত্ব গ্রহনের চার মাসের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে বদলি করা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম (পিপিএম) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

    তবে সোনারগাঁ থানায় নতুন ওসির দায়িত্ব এখনও দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

    পুলিশ সূত্র জানিয়েছে, এ বদলিটি ‘জনস্বার্থে’ করা হয়েছে। উল্লেখ্য, মো. আব্দুল বারী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই তাকে বদলি করা হলো।

    এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও বিষয়টি সোনারগাঁ এলাকার জনগণের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।

     

  • মেঘনা টোলপ্লাজায় অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

    মেঘনা টোলপ্লাজায় অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০)। তিনি লক্ষীপুর সদর থানার চর মোশন গ্রামের মৃত শফিক আলমের ছেলে এবং মালেকা বেগমের সন্তান। অভিযানের সময় তার কাছ থেকে একটি পুরাতন সাদা রঙের মিনি পিকআপ (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ঠ-১১-৮৫০১) এবং ২০টি পুরাতন প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

    পুলিশ জানায়, মাদক বহন ও বিপণনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জব্দকৃত মাদকের বাজার মূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

    এ ঘটনায় মেঘনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

     

  • সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁয়ে সাড়ে ৩৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে সোমবার উপজেলা মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে আসামী ১. মোঃ নাজমুল (২৪) ও একই জেলা ও থানা ধারেশ্বর এলাকার মৃত বাকীর হোসেনের ছেলে মোঃ স্বজল (২২)।

    পুলিশ জানায়, আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী চলছিলো। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি রয়েল কোচ নামক বাস তল্লাশী করা হয়। বাস তল্লাশীর সময় ২ যুবক বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে আমরা তাদে আটক করি।পরবর্তিতে তাদের থেকে মোট ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ পিতার হত্যার অভিযোগে পুত্র রিফাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিও রয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গতকাল দুপুরে টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।

    এছাড়া, মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে পুলিশ ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি সজিব, আকাশ ও আরমানকে আটক করেছে। তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

    সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।