Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ

    সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ

    সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ শুরু

    নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন ধানের শীষের পক্ষে দিনভর গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পথসভা ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    গণসংযোগে গিয়াসউদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ের জন্য আমরা মাঠে নেমেছি। সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

    তিনি আরও প্রতিশ্রুতি দেন, সোনারগাঁয়ের শিক্ষা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।

    এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুবদল নেতা সহিদুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন রনি, স্বেচ্ছাসেবক দলের নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

    সূত্র জানায়, সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে। এ কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • সোনারগাঁয়ে মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    সোনারগাঁয়ে মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেছাইন, উটমা ও কোবাগা এলাকার উদ্যোগে মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও এশিয়ান হাইওয়ে সড়কের ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে এশিয়ান হাইওয়ের পেছাইন এলাকায় আয়োজিত মানববন্ধনে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিকেএমইএ’র পরিচালক নজরুল ইসলাম স্বপন। এছাড়া জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামান বদু সহ এলাকাবাসীরা এতে যোগ দেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি এশিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে, প্রতিনিয়ত ঘটছে নানা অঘটন। এ অবস্থার দ্রুত প্রতিকার চেয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “মাদকের কালো ছোবলে পরিবার ও সমাজ ধ্বংস হচ্ছে। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তান কোথায় যায় তার খোঁজ রাখতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এশিয়ান হাইওয়েতে ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনকে আরও কঠোর নজরদারি চালাতে হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

    তিনি আরও আশ্বস্ত করে বলেন, “মাদক ও ছিনতাই প্রতিরোধে এলাকাবাসীর পাশে সবসময় আছি এবং থাকব।”

  • সোনারগাঁয়ে সাড়ে সাতশ’ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

    সোনারগাঁয়ে সাড়ে সাতশ’ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় সাড়ে সাতশ’ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংসপ্রায় প্রাচীরঘেরা ঐতিহাসিক গ্রন্থাগারের সামনে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুন। এসময় বক্তব্য রাখেন কবি রহমান মুজিব, কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণ এর সভাপতি মো. বেলায়েত হোসেন, সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

    বক্তারা জানান, ১২৭৮ খ্রিষ্টাব্দে উজবেকিস্তান থেকে আগত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা সোনারগাঁয়ের মোগরাপাড়ায় প্রথম হাদিস চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশেই প্রতিষ্ঠিত হয় একটি সমৃদ্ধ গ্রন্থাগার, যা সে সময় দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে থাকলেও দ্রুত সংরক্ষণ না করলে অমূল্য ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

    তারা অবিলম্বে এ প্রাচীন গ্রন্থাগার ও প্রত্নসম্পদ সংস্কার ও সুরক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

  • কাঁচপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

    কাঁচপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন— মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ও তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। বর্তমানে তারা সবাই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

    প্রতিবেশী অপরূপ দাস জানান, ভাড়া থাকা পরিবারটি ভবনের নিচতলায় বসবাস করতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়।

    কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ অথবা পাইপলাইনে ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

  • সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসায় মিললো প্রেমিকের লাশ, পরিবারের দাবি হত্যা

    সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসায় মিললো প্রেমিকের লাশ, পরিবারের দাবি হত্যা

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলায় প্রেমিকার ভাড়া বাসা থেকে সজিব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সজিব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

    প্রেমিকার নাম বিথী (ডিভোর্সি), তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার হাবিবুরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন এবং স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

    নিহতের মা রাশিদা বেগম জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাবিবুরপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে সজিবের রহস্যজনক লাশ উদ্ধার করা হয়। পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে বিকাল ৬টায় গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে বিথীর সঙ্গে সজিবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। এরপর থেকেই সজিব নিয়মিত প্রেমিকা বিথীর ভাড়া বাসায় যাতায়াত করতেন।

    এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, প্রেমিকা বিথী পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করেছে।

  • সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ

    সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: উপজেলার কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

    বুধবার সকাল উপজেলার কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

    এসময় ভুক্তভোগী শিক্ষার্থী জানান,কাঁচপুর বেহাকৈর  নয়াপাড়া এলাকার সন্ত্রাসী ও আওয়ামীলীগ নেতা টুন্ডা কামাল ও তার বাহিনী গত ১৪ আগস্ট ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়।

    এসময় শিক্ষার্থীর ভাই পারভেজ বাঁধা দিলে তাকেও পিটিয়ে রক্তাক্ত আহত করে সন্ত্রাসী কামাল। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করে ওই শিক্ষার্থীর পরিবার। মামলার পরও সন্ত্রাসী টুন্ডা কামালকে পুলিশ গ্রেপ্তার না করায় আতঙ্কিত অবস্থায় বসবাস করছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

    এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

  • সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

    সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। কর্মসূচির সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিউদ্দীন মেম্বার।

    এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী পিয়ার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি ও রুবেল নিলয়, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনি, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শুভ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ নজরুল, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু

    সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান।

  • সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর নদে মিললো শিশুর মরদেহ

    সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর নদে মিললো শিশুর মরদেহ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    রবিবার (৩১ আগস্ট) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের মারীখালী নদ থেকে ভাসমান অবস্থায় মোস্তাকিম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার অসহায় ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে নদে ভেসে ওঠে তার মরদেহ। তিন মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে বাবা ও দাদার কাছেই থাকতো শিশু মোস্তাকিম।

    কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দোকান, গাড়ি ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

    লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জামপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি শরিফুজ্জামান ভুঁইয়া শাহিন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আল আমিন, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রোকন ভুঁইয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার হামিদ, যুবদল নেতা সুমন, যুবদল নেতা রাজিব, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় যুবদলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট করা হয়েছে।

    শুক্রবার সকালে  উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় সর্বসাধারণের মাঝে বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

    গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকতা নিবাস চন্দ্র বর্মণ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবকদলের নেতা মোহাম্মদ রাব্বি মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল  ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।

  • ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও বই বিতরণ

    ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও বই বিতরণ

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও ধর্মীয় বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ ও মইনীয়া প্রকাশিত ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। একই সঙ্গে ঈদে মিলাদুন্নাবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও শাখার সভাপতি আবুসাঈদ মোহাম্মদ সালেক। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জনাব ইকবাল হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    “পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ)-এর আদর্শ হলো দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সমাজকে মুক্ত করে শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এই উপলক্ষে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ ও মানবিক কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।”

    সভাপতির বক্তব্যে আবুসাঈদ মোহাম্মদ সালেক বলেন,
    “মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী ও সংগঠন সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মঈনুদ্দীন আল হাসানীর নির্দেশে সারা দেশে ৫০ হাজার নেতাকর্মী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর ৫ লক্ষ বৃক্ষ রোপণ করে থাকে মইনীয়া যুব ফোরাম।”

    তিনি আরও বলেন, “গাছ পৃথিবীর প্রকৃত বন্ধু। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা শাহ হানিফ আল মাইজভান্ডারী, খলিফা শাহ রবিউল আল মাইজভান্ডারী, খলিফা আলী মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য ও কালীগঞ্জ উপজেলা সভাপতি মাসুম মিয়া, মাহিম মিয়া, কামাল হোসেন, মাসুদ রানা প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসাইন।

  • সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যা নামলেই ডাকাত আতঙ্ক

    সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যা নামলেই ডাকাত আতঙ্ক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ব্রিজ থেকে সোনারগাঁয়ের বস্তল পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিনই বাড়ছে ডাকাতির ঘটনা। বিশেষ করে সন্ধ্যা নামার সাথে সাথে সড়কজুড়ে ডাকাতদের উপদ্রব ব্যাপক হারে বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকরা চরম আতঙ্কে রয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে ডাকাতদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের টহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে ডাকাতি চালাচ্ছে। গোলাকান্দাইল, পাকুন্দা, বালিয়াপাড়া, পারহাউজ, শিংলাব ব্রিজ ও এশিয়ান হাইওয়ে ব্রিজ এলাকায় প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে।

    স্থানীয় ব্যবসায়ী মো. জহির মিয়া জানান, সম্প্রতি বিকাশ ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতদল তার ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার পর তারা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। তিনি বলেন, “এলাকায় ডাকাতির উপদ্রব এতটাই বেড়েছে যে এখন জীবন নিয়েই আতঙ্কে আছি।”

    এছাড়া, গত ২৫ আগস্ট রাত ১২টার দিকে পেচাইন ব্রিজ এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের মারধর ও লুটপাট করে ডাকাতরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

    এলাকাবাসীর দাবি, ডাকাতরা আধুনিক অস্ত্রসজ্জিত হওয়ায় কেউ সাহস করে তাদের প্রতিরোধে নামতে পারছে না। এর ফলে সড়কটিতে যান চলাচলও কমে যাচ্ছে।

    তারা সতর্ক করে বলেন, অবস্থা এভাবে চলতে থাকলে এশিয়ান হাইওয়ে সড়কটি ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হবে। তাই অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা

  • মহাসড়কে দুর্ঘটনা ও চালকরা ঘুমিয়ে পড়ায় তীব্র যানজট

    মহাসড়কে দুর্ঘটনা ও চালকরা ঘুমিয়ে পড়ায় তীব্র যানজট

    নিউজ সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজট গভীর রাত থেকে অব্যাহত রয়েছে।

    কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি কয়েকজন ট্রাকচালক মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

    এ কারণে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, সংলগ্ন সড়কগুলোতেও প্রভাব পড়েছে। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    সোহাগ পরিবহনের শিমরাইল কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টা বেজে গেলেও শিমরাইলে পৌঁছাতে পারেনি।

    কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। ট্রাকচালকদের ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যােগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যােগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

    সোমবার (২৫ আগস্ট) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় এ কর্মসূচির নেতৃত্ব দেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।

    কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের হাতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    এসময় আব্দুর রহিম বলেন,
    “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আল মুজাহিদ মল্লিকের দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাই।”

  • সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ঐতিহাসিক হরহরদী হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামপুর ও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এ সময় বলেন,
    “তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্বের কাছে এক আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। অথচ ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সাংবাদিকরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগেছেন।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু ও সদস্য আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, যুবদল নেতা কামরুজ্জামান মোল্লাহ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আকতার হোসেন, মোঃ মামুন, মোঃ হাসু মিয়া, সানাউল্লাহ, সুমন, আকতার, সোহেল ও সেলিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সরকারি আদমজীনগর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল মামুদ, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জোবায়ের মিয়া,জামপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন, সহ-সভাপতি জাহিদ ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • ফের উত্তপ্ত বারদী : পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর

    ফের উত্তপ্ত বারদী : পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বারদী ইউনিয়নের শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার এখানে কয়েকটি মারামারি, হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. ডালিম মিয়া একই গ্রামের ওয়াদুদ বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে চার মাস আগে একটি পিকআপ ভ্যান কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা ধার দেন। টাকা নেওয়ার পর নুর মোহাম্মদ আর ডালিমের সঙ্গে যোগাযোগ করেননি। মঙ্গলবার সকালে শান্তিরবাজার এলাকায় ডালিম টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি শুরু হয়।

    এরপর নুর মোহাম্মদের নেতৃত্বে একদল লোক ডালিমের গ্যারেজে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। দ্বিতীয় দফায় মসলেন্দপুর গ্রামে গিয়ে ডালিমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শালিম, আব্দুল হাই, ওয়াসকুরুনী, রিনা বেগম ও জয়নাল আবেদিনসহ আটজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অপরদিকে প্রতিপক্ষের শরীফ, জনু ও রিপন মিয়াও আহত হয়।

    সংঘর্ষ চলাকালে হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি দুটি গরু, একটি ছাগল, চারটি ভেড়া ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

    এ ঘটনায় ডালিমের চাচাতো ভাই আব্দুল হাই বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্ত নুর মোহাম্মদ দাবি করেছেন, তর্কবিতর্কের একপর্যায়ে তার লোকজনকে প্রতিপক্ষের লোকেরা মারধর করে আহত করেছে। তবে হামলা বা লুটপাটের অভিযোগ সত্য নয়। তিনি নিজেও থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।