Category: সর্বশেষ

  • কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

    জানা যায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাঁচপুর মহাসড়কে একটি গাড়ির ভেতর থাকা মালামাল চুরি করার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থলেই ধরা পড়ে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঁচপুর ও আশপাশের এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। আটক হওয়ার সময় তারা গোপনে গাড়ির দরজা খুলে ভেতরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছিল।

    স্থানীয়রা জানায়, কাঁচপুর এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা এই অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবি জানান এবং সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির আহ্বান জানান।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।

  • ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন গ্রেপ্তার

    ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন গ্রেপ্তার

    বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    কামাল হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকধারী প্রার্থীর বিপক্ষে জয়লাভ করেন। ফলে তখন থেকেই তিনি কিছু মহলের বিরাগভাজন হয়ে পড়েন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, “ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বন্দর থানায় দায়েরকৃত মামলা নং ০৩, তারিখ ০১/০৯/২০২৫, ধারা: ১৪৩/৩০৭/৩২৩/৩২৫/৩২৬ পেনাল কোড ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৬ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়েছে।”

  • গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

    গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

    নিউজ সোনারগাঁ : ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ ঢাকা মোড় থেকে শুরু হয়ে কাঁচপুর সেতু পর্যন্ত একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এর আগে নিউ ঢাকা মোড়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল। দেশে যেন আর কোনো স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কঠোর আইন প্রণয়ন প্রয়োজন।”

    তিনি আরও বলেন, “জুলাই মাস না এলে কেউ নির্বাচন নিয়ে কথা বলত না। প্রকৃত সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু বিচার সম্ভব নয়। জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে হবে—তাদের কারণেই জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। একইসাথে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি।”

    সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ উপজেলার এমপি প্রার্থী আনোয়ার মোল্লা, জেলা শূরা সদস্য অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, এবং জেলা ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইন।

    সমাবেশ ও গণমিছিলে নারায়ণগঞ্জ জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁয়ে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁয়ে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

    নিউজ সোনারগাঁ:৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কাঁচপুরের এসএস পেট্রোল পাম্প থেকে র‍্যালিটি শুরু হয়ে নয়াবাড়ি ঘুরে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে প্রদক্ষিণ করে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

    বিজয় র‍্যালির সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন এবং সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ।

    বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাঁচপুর এলাকা।

    উপজেলা বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ঐক্য পরিলক্ষিত হয়।

  • সোনারগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    সোনারগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে পড়ে রুহুল আমিন (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে। তিনি সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় নোয়াব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

    নিহতের বাবা আতাউর রহমান জানান, রুহুল মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টরিতে রাজু নামের এক ঠিকাদারের অধীনে রংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি ভবনের সপ্তম তলায় রঙের কাজ করছিলেন। এ সময় নিরাপত্তা বেল্ট ফসকে গেলে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, শ্রমিক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২১ হাজার ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

    সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২১ হাজার ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃতরা হলো—রিনা বেগম (৩৮), মো. শুভ (২১) ও মো. আক্তার হোসেন। তারা মাদক গাঁজা পেটে ও পিঠে রশি দিয়ে বেঁধে এবং ইয়াবা মোটরসাইকেলের মাধ্যমে বহন করছিল বলে পুলিশ জানিয়েছে।

    জানা গেছে, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে মেঘনা টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন তিনজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের দেহ ও বহনকৃত মোটরসাইকেল তল্লাশি করে পেট ও পিঠে রশি দিয়ে বাঁধা ৩ কেজি গাঁজা এবং মোটরসাইকেলের সিটের নিচ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সাধারণ তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। পরে তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মাদক কারবারে জড়িত থাকার অতীত ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।

  • সোনারগাঁয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

    সোনারগাঁয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

    নিউজ সোনারগাঁ :৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বস্তল স্ট্যান্ড থেকে শুরু হয়ে তালতলা পর্যন্ত র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
    র‍্যালির নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওসমান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ রুহুল আমীন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী ও সুলতান আল মামুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
    “গত বছরের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এই দিনটি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমি ও আমার নেতাকর্মীরা তখন মাঠে ছিলাম। অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয় ধরে রাখতে আমাদের সবার ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধাভরে স্মরণ করি।”

    তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি জনগণের সেবার জন্য, টাকা কামানোর জন্য নয়। বরং নিজের টাকা খরচ করে রাজনীতি করি। ভবিষ্যৎ সংসদ নির্বাচনে মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি আপনাদের মাঝে সেবক হিসেবে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে আছি, মাঠেই থাকব, ইনশাআল্লাহ।”

    র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে সোনারগাঁয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

     

  • বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৩ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৩ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

    নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা বিভাজন করে বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বন্দরবাসী। সোমবার (৪ আগস্ট) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও আশপাশের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনটি প্রশাসনিক, ভৌগোলিক ও জনসংখ্যাগত দিক থেকে একটি কার্যকর ও সঙ্গতিপূর্ণ নির্বাচন এলাকা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া প্রস্তাব সেই অখণ্ডতা নষ্ট করেছে, যা জনস্বার্থ পরিপন্থী এবং এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হবে।

    বক্তারা আরও বলেন, বন্দর উপজেলা একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক এলাকা, যার পূর্বে ব্রহ্মপুত্র ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী। এই প্রাকৃতিক ও প্রশাসনিক বৈশিষ্ট্য উপেক্ষা করে বিভাজন আইন পরিপন্থীভাবে সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে। “জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১”-এর ৬(২) ধারায় আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনার কথা থাকলেও কমিশনের খসড়ায় সেটি মানা হয়নি। বরং ঘ, ঙ, জ, ঞ, ট ক্রমিক শর্ত লঙ্ঘিত হয়েছে।

    মানববন্ধনে বক্তারা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান—প্রস্তাবিত সীমানা পুনর্বিবেচনা করে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন আগের মতো নারায়ণগঞ্জ-৫ আসনে বহাল রাখতে হবে।

    মানববন্ধনে অংশগ্রহণ করেন:

    নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন

    • নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শিপলু
    • জাকের পার্টির নেতা ইকবাল হোসেন
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বন্দর থানা শাখা) নেতা আবির
    • সিনিয়র সাংবাদিক ও বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের সদস্য সাব্বির আহমেদ সেন্টু
    • নাগরিক ঐক্য (বন্দর থানা শাখা) সভাপতি মাহাবুব চৌধুরী
    • বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ
    • মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য কাজী মনির হোসেন
    • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল
    • বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন
    • সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার
    • যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু
    • যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম

    এছাড়াও উপস্থিত ছিলেন

    • বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম
    • শহীদ মেম্বার
    • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
    • সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন
    • বিএনপি নেতা মোজাম্মেল, আশাবুদ্দিন, সোহেল, পোকন
    • বন্দর থানা যুবদল নেতা কাজী সোহাগসহ অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।

    মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আপত্তিপত্র জমা দেওয়া হয়।

  • সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীর বাড়ির দরজা ভেঙে টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট

    সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীর বাড়ির দরজা ভেঙে টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে এক স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার পণ্য লুটে নিয়েছে ডাকাতেরা। রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    আলিফ লায়লা তানিয়া পাশের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা ও কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। তিনি প্রতিদিন বন্ধেরা গ্রামের বাসা থেকে কর্মস্থলে যান। তাঁর স্বামী প্রবাসী।

    তানিয়ার ভাষ্য, প্রতিদিনের মতো রোববার সকালে সকালে বাড়িতে তালা দিয়ে আড়াইহাজারের কর্মস্থলে যান। সেদিন বাড়িতে ফেরেননি। সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মনারকান্দির বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে রোববার রাতে কোনো এক সময় ডাকাতদল বাড়ির ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ (আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা) প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সোমবার সকালে তিনি বিষয়টি জানতে পারেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় তারা অভিযোগ নিয়েছেন। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে সামাজিক অর্থনীতিতে অবদান রাখতে চায় খন্দকার পনির

    সোনারগাঁয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে সামাজিক অর্থনীতিতে অবদান রাখতে চায় খন্দকার পনির

    ফজলে রাব্বী জুয়েল, সোনারগাঁ :- বৃক্ষ রোপনের মাধ্যমে সামাজিক অর্থনীতিতে অবদান রাখতে চায় সোনারগাঁয়ের খন্দকার পনির। গত পাঁচ বছর যাবৎ নিজ উদ্যোগে গ্রামের বিভিন্ন সড়ক ও কবরস্থানে প্রায় দুই হাজারেরও বেশি গাছের চাড়া রোপণ করেছেন তিনি।
    পনির জানান, ছোট বেলা থেকেই বৃক্ষ রোপণ এবং কবিতা লেখার প্রতি দুর্বলতা ছিলো তার। বাবা মরহুম খন্দকার মতিউর রহমানে সঙ্গে জমির কাজে সহযোগিতা করার সুবাদে গাছের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই থেকে বৃক্ষ রোপণ করা শুরু করেন। তিনি বলেন, একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় মনে হলো কবরস্থানের পরিবেশটা কেমন যেনো খাঁ-খাঁ করছে। কোন গাছ গাছালি নেই। কাঠফাটা রোদে কবরস্থানের ছোট ঘাস গুলোও যেনো পুড়ে যাচ্ছে। সেই থেকে কবরস্থানে সুপারি গাছের চাড়া লাগাতে শুরু করেন। এরই মধ্যে তিনি সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের হরিহরদী, সনমান্দী, দৌলতপুর, ফতেপুর, মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপরর ও সাদিপুর কবরস্থানে সুপারির চাড়া রোপণ করেন। সুপারি গাছ রোপণ করলে জায়গা কম দখল হয়। এতে করে কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সুপারি বিক্রি করে কবরস্থানের আয়ও হয়। ছায়া সুনিবিড় সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে নিরবে গাছের চাড়া রোপণ করে চলেছেন সোনারগাঁয়ের সনমানদী ইউনিয়নের বাংলাবাজার গ্রামের নিবৃত্তচারী এই তরুণ বৃক্ষ প্রেমী খন্দকার পনির।
    পনির কবরস্থান ছাড়াও রাস্তার পাশে রোপন করেন ফলজ বৃক্ষের চাড়া। এতে ফল এবং কাঠ দুটোই পাওয়া যায়। বৃক্ষ প্রেমী পনিরের এরই মধ্যে প্রার্থনা প্রেম ও অন্যান্য, একটি নীল সার্টের গল্প ও নির্জনে কোলাহলে নামে তিনটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। পনির তার বৃক্ষ রোপণ এবং লেখালেখির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মাঝে খুবই জনপ্রিয় একজন মানুষ।
  • সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বেলাব গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. আবু সাঈদ (৪০) কে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক। অভিযানে সহায়তা করেন ইউপি সদস্য মো. বদরুজ্জামান (বদু)। অভিযানে অংশ নেন এসআই মো. মোয়াজ্জেম হোসেন, এএসআই মো. ফরমান আলী এবং তাদের সঙ্গীয় ফোর্স।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সাঈদকে ৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আবু সাঈদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    রবিবার  দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ  করেন।

    গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম ইয়াসিন, বৈদ্যেরবাজার ইউপির স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আবু ইসলাম, সোনারগাঁ মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া মীম, সৈয়দ কবির হোসেন, ইঞ্জিনিয়ার আদিব,সজিব আহম্মেদ বাশার,আজমাঈন আহম্মেদ শাকিল, ইমন আহম্মেদ বুলেট প্রমুখ।

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    রবিবার  দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ  করেন।

    গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম ইয়াসিন, বৈদ্যেরবাজার ইউপির স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আবু ইসলাম, সোনারগাঁ মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া মীম, সৈয়দ কবির হোসেন, ইঞ্জিনিয়ার আদিব,সজিব আহম্মেদ বাশার,আজমাঈন আহম্মেদ শাকিল, ইমন আহম্মেদ বুলেট প্রমুখ।

  • সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা

    সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকে সোনারগাঁও ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমদ মুন্সিকে মনোনয়ণ দেওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সোনারগাঁও ইসলামী যুব আন্দোলনের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে ফারুক আহমদ মুন্সি বলেন, দল ও তৃণমূল কর্মীদের ভালোবাসায় আমি অভিভূত। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য আমি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ হাতপাখা প্রতীককে বিজয়ের প্রতীক বানিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাবো। আমার প্রার্থিতা ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি আমানত। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

    এসময় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহা. মনির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাহমুদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহা. মামুন রানা এবং যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে কাঁচপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে কাঁচপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ আগস্ট) বিকেলে কাঁচপুর বাজার ও আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।

    গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়তুল্লা, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    পথসভায় এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,
    “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে আমরা এলাকায় এলাকায় কাজ করছি। ঘরে ঘরে তার বার্তা পৌঁছে দিতে হবে। সোনারগাঁয়ে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে সামনের কঠিন পথ পাড়ি দেওয়ার। বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।”

    তিনি আরও বলেন,
    “বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। আমাদের কাজ এই আস্থাকে আরও দৃঢ় করা। আমি সকলের দোয়া কামনা করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি।”

    গণসংযোগ ও লিফলেট বিতরণ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন দোকান, মার্কেট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ে সচেতনতা তৈরি করেন।

  • সোনারগাঁকে ঢেলে সাজাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।” মুজাহিদ মল্লিক

    সোনারগাঁকে ঢেলে সাজাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।” মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    ১ আগস্ট শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াদ্দা বাবু বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তৌফা, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যাপক গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সহ-সভাপতি সুলতান আল-মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কাউসার হামিদ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল-আমিন মোল্লা।
    এছাড়াও জামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য মোক্তার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, ছাত্রদল নেতা সজিব, রনি, জায়েদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,

    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করতে হবে। তাঁর গুণাবলি বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন একজন দক্ষ রাষ্ট্রনায়ক ও সেনানায়ক, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

    দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে।

    আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়ে এসেছি। যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে সোনারগাঁয়ের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করব। আপনারা আমাকে সমর্থন দিলে সোনারগাঁকে ঢেলে সাজাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

    অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়।