Category: পিরোজপুর

  • সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
    রোববার (২৬ এপ্রিল ২০২৬) সোনারগাঁ উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
    নোটিশে বলা হয়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
    এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হবে না—তার ব্যাখ্যা দিতে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এবং সশরীরে উপস্থিত হয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন-এর নিকট জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    সোনারগাঁয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় বড় ভাইয়ের নেতৃত্বে হামলায় ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতের নাম আব্দুল জলিল।
    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রবের নেতৃত্বে একদল লোক তার ছোট ভাই আব্দুল জলিলের ওপর হামলা চালায়।
    আহত জলিল জানান, গত কয়েকদিন ধরে তার বড় ভাই আব্দুর রবের অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। পরবর্তীতে তিতাস কর্তৃপক্ষ কারখানাটি ভেঙে দিলে এর জেরে তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
    গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

  • সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

    পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
    জানা যায়, আজ ভোর প্রায় ছয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সুরা সদস্য ড. প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ভুঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    টিকাদান নিশ্চিত করলেই গড়বে সুস্থ প্রজন্ম: এমপি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

    সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় প্রতাপেরচর কমিনিউটিকে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, হাম-রুবেলা সহ প্রতিটি টিকাদান কর্মসূচি আমাদের সন্তানদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। তাই কোনো শিশুকে যেন এই কর্মসূচির বাইরে রাখা না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

    সোনারগাঁ উপজেলায় ২০ দিনে সর্বমোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে গুরুতর জখম

    তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে গুরুতর জখম

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
    গতকাল দুপুর দেড়টার দিকে বিদ্যালয় সংলগ্ন সোনা মিয়া মেম্বারের বালুর মাঠে একা পেয়ে রাসেলের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।
    এ ঘটনায় আহত রাসেলের ভাই রাকিব সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খাসেরগাঁও এলাকার ওয়াসকুরুনীর ছেলে মারুফ (১৯), ওয়াসকুরুনী (৪২), যুবরাজ (১৯), মোমেন (২০), ফয়সাল (১৮), জিয়া (২০)সহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
    গুরুতর আহত রাসেল জানান, বিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে গালাগালির ঘটনা ঘটে। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৭

    সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৭

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
    সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

  • ওসি ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সাকসেস বলার পরের দিনই ডাকাতি

    ওসি ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সাকসেস বলার পরের দিনই ডাকাতি

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে একটি মাদক বিরোধী সমাবেশ সোনারগাঁ থানার ওসি বলেছেন মহাসড়কে ডাকাতদের বিরুদ্ধে ঘোষনা করে আমরা সাকসেস বলার পরেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক প্রবাসী, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
    মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
    জানা গেছে, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।
    এ সময় ডাকাতরা মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
    পরে স্থানীয় পথচারীরা আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

     

  • নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের আইন অঙ্গনে নতুন করে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. নাজমুল হাসান রাব্বী। সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল-এর অধীনে তিনি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন।
    আইন পেশায় যুক্ত হয়ে সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদান এবং জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে তিনি তার বড় ভাই অ্যাডভোকেট দিপু আহমেদের সঙ্গে নারায়ণগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।
    অ্যাডভোকেট দিপু আহমেদ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবেও কর্মরত। আইন অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
    এদিকে, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে নারায়ণগঞ্জ জজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তারা জানান, আইনজীবীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশার মানোন্নয়নে কাজ করতে চান।
    একই সঙ্গে তারা অতীতে রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, এসব ঘটনা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী ছিল।
    তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন হয়রানি আর হবে না এবং নারায়ণগঞ্জে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।
    সংশ্লিষ্ট মহল মনে করছে, তরুণ ও অভিজ্ঞ আইনজীবীদের এই যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জ জজ কোর্টের নির্বাচনে নতুন গতি আনবে এবং আইনজীবী সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বরকত মোল্লার সন্তান। তাদের এ সাফল্যে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন।

  • মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক
    নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
    মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রের ভয় দেখিয়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে ডাকাতদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।
    আটককৃতরা হলেন পারভেজ (২৭), পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং সাদ্দাম (২৯), গজারিয়া উপজেলার ছোট রায়পাড়া এলাকার বাসিন্দা।
    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ

  • সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি আজহারুল ইসলাম মান্নানের সাক্ষাৎ, সোনারগাঁয়ের সমস্যা সমাধানে আশ্বাস

    সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি আজহারুল ইসলাম মান্নানের সাক্ষাৎ, সোনারগাঁয়ের সমস্যা সমাধানে আশ্বাস

    নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    রোববার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে সোনারগাঁ উপজেলার বিভিন্ন অবকাঠামোগত ও নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন এমপি মান্নান। তিনি উপজেলার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, গ্রামীণ যোগাযোগ ও স্থানীয় সরকারের সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন এবং দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
    বৈঠককালে প্রতিমন্ত্রী এমপি মান্নানকে বড় ভাই সম্বোধন করে সোনারগাঁয়ের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
    সাক্ষাৎ শেষে এমপি মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের আন্তরিক সহযোগিতায় সোনারগাঁয়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৫ কারখানা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ:  সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়েছে।
    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত ৫টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। পিরোজপুরে একটি সচল ভাট্টি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয় এবং বাকি ভাট্টিগুলো এক্সক্যাভেটরের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি ঝাউচরে ২টি অবৈধ ঢালাই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
    তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার ঘনফুট অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে প্রতিদিন সরকারের দুই লাখের বেশি টাকার গ্যাস সাশ্রয় হবে। এছাড়া বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে।
    অভিযানে তিতাসের কারিগরি টিম, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ইসলামপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস

    ইসলামপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

    শুক্রবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরসহ স্থানীয় নেতাকর্মীরা।

    গত বৃহস্পতিবার আছরের নামাজের কিছু আগে ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।
    ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে দীর্ঘদিন ধরে ১০টি পরিবার বসবাস করে আসছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

    খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী বলেন, মোট তিনজন বাড়ির মালিকের ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

    পরিদর্শনকালে এমপি মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • ইফতারে আগ মুর্হুতে সোনারগাঁয়ে ১৮ টি বসত ঘরে আগুন

    ইফতারে আগ মুর্হুতে সোনারগাঁয়ে ১৮ টি বসত ঘরে আগুন

    নিউজ সোনারগাঁ: মাহে রহমানের প্রথম দিনে সবাই যখন ব্যস্ত ইফতার নিয়ে ঠিক তখন তাদের জীবনে নেমে আছে আগুন নামক এক নরক। মুর্হুতেই চোখের সামনে সব কিছৃ পুড়ে ছাই।  বেঁচে থাকার জন্য এক টুকরো কাগড়ও উদ্ধার করতে পারেনি তারা শুধু জীবন টুকু নিয়ে বেঁচে গেছে ১৮টি পরিবার।

     

    আজ বৃহস্পতিবার আছরের নামাজের একটু আগে

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে।

     

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আলম বলেন, শিল্প এলাকা হওয়ায় আমাদের বাড়ির ১০ টি রুমে ১০ টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলো। আগুন নিয়ন্ত্রণে আনার আগপর্যন্ত সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

    সোনারগাঁ ফায়ার সার্ভিস ইনচার্জ মো: জাহেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টি ইউনিট ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সর্বমোট ৩জন বাড়িওয়ালার ১৮টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্ট ভাবে জানানো সম্ভব নয়।

  • বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

    বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

    নিউজ সোনারগাঁ :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান।
    বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা, পাঁচানি ও চরগোয়ালদী এলাকায় ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।
    এ সময় বজলুর রহমান বলেন, অধ্যাপক মো. রেজাউল করিম দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে তার অবদান এলাকার মানুষ জানে। তিনি কখনো এলাকার মানুষের সাথে প্রতারণা করেননি।
    তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সৎ নেতৃত্ব নিশ্চিত করতে আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমার বড় ভাই অধ্যাপক মো. রেজাউল করিমকে আরেকবার সুযোগ দেয়ার জন্য আমি এলাকাবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।
    প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

  • সোনারগাঁয়ে আধিপত্য বিরোধে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১৫

    সোনারগাঁয়ে আধিপত্য বিরোধে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১৫

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও, ছোট কোরবানপুর ও পাঁচানি গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
    স্থানীয় সূত্র জানায়, দা, বঁটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
    এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই পূর্ববিরোধ থেকেই নতুন করে এই সহিংসতার সূত্রপাত হয়।
    সংঘর্ষে আহত পাঁচানি গ্রামের বাসিন্দা বজলু মিয়া অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন শতাধিক মানুষ নিয়ে তাদের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। প্রতিহত করতে গেলে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তিনি আরও দাবি করেন, হামলার সময় মসজিদেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কাচ ভেঙে ফেলা হয়।
    অন্যদিকে ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, পাঁচানি গ্রামের হামিদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন এবং তাদের বিরুদ্ধে মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করছেন। সকালে নদীতে যাওয়াকে কেন্দ্র করে তাদের লোকজন মারধরের শিকার হলে পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে তিনি দাবি করেন।
    পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের বিরোধ অনেক দিনের। সম্প্রতি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সংঘর্ষের পর তিনি ঘটনাস্থলে গিয়ে একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের চিহ্ন দেখেছেন।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অবস্থান করছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেপারী বাজার এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম শনিবার ১৮ জানুয়ারি দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের বেপারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা সরবরাহের সময় মো. সাইদুর রহমান (৫৫) কে ২১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

    আটককৃত মো. সাইদুর রহমান (৫৫), সোনারগাঁ থানার প্রতাবেরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।