সোনারগাঁয়ে ৫টি অবৈধ চুনা ফ্যাক্টরী গুড়িয়ে দিলো প্রশাসন

নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ-এ ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।
অভিযানে পিরোজপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত ৫টি কারখানা উচ্ছেদ করা হয়। এছাড়া একটি রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিককে ২৫ হাজার এবং অপর একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, এসব কারখানায় প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল। অভিযানে প্রায় ১১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *