সোনারগাঁয়ে হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটি গঠন

নিউজ সোনারগাঁ : বৈদ্যের বাজার ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আওতায় বৃহত্তর হামছাদী এলাকায় মাদক সেবন, চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কার্য়ক্রম বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গতকাল শুক্রবার রাতে হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটি নামে একটি অপরাধ নির্মুল কমিটি গঠন করা হয়েছে।

বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য হাজী আবু সিদ্দিক মেম্বারের সভাপতিত্বে সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই নির্মুল অসামাজিক কার্যকলাপ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা, বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন, যুব সমাজকে কর্মমূখী করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মেম্বার, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম, আঃ রশিদ মাতাব্বর, আল আমিন, বিএনপি নেতা নবীর প্রধান, হাবিবুর রহমান, মোঃ সাইদ আলম, মোঃ সফিকুল, মোঃ ছানাউল্লাহ, জুলহাস, মোঃ দেলোয়ার হোসেন, আবুল হাসনাত, মোঃ আসিক, মোঃ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এলাকার শিক্ষিত ও সচেতন যুবকদের সমন্বয়ে হাবিবুর রহমানকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ঠ হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন, সমাজ সেবক মোঃ আজহার মিয়া সহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *