নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে সভাপতি এবং এমদাদ হোসেন রনিকে সহ-সভাপতি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিয়া আফরোজ সিদ্দিকাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম এবং ইউপি সদস্য হিসেবে দেলোয়ার হোসেন মেম্বার দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া অভিভাবক সদস্য হিসেবে আব্দুর রহমান, মুন্নি আক্তার ও রুপা রানী; বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাইদুর রহমান ও ইমু আক্তার এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোয়ারা বেগমকে রাখা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও উন্নত করতে ম্যানেজিং কমিটির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় জহির আহমেদ, আফজাল হোসেন, মনির হোসেন, আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

Leave a Reply