আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

অস্ত্র উচিয়ে চাঁদা দাবি করা বিএনপি নেতা গ্রেপ্তার

সোমবার, ২৩ জুন, ২০২৫
৬ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতা শাহজাহান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমগাঁও এলাকার প্রবাসী সোহরাফ হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন সাদীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা।

রোববার দুপুরে প্রবাসী সোহরাফ হোসেন পুকুরে মাছ চাষের কাজ শুরু করলে শাহজাহান ভূইয়া তার ১০–১৫ জন সহযোগী নিয়ে সেখানে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের মারধর করে তারা।

ভুক্তভোগী সোহরাফ হোসেন জানান, “চাঁদা না দেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে চার রাউন্ড গুলি চালানো হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা মারধর করে, স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং আমাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।”

ঘটনার পরদিন (রোববার সন্ধ্যায়) সোহরাফ হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন সোমবার রাতে অভিযান চালিয়ে শাহজাহান ভূইয়াকে গ্রেপ্তার করেন।

এলাকাবাসীরা অভিযোগ করেন, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত শাহজাহান ভূঁইয়া। তারা দাবি করেন, তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হোক।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution