আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

ঢাকা বিভাগীয় টিম-২০২৫ এ সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

বুধবার, ২৫ জুন, ২০২৫
৬ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে গঠিত ঢাকা বিভাগীয় টিম-২০২৫-এর অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে গতি আনতেই প্রতিটি বিভাগে এই বিশেষ টিম গঠন করা হয়েছে। ঢাকা বিভাগে সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয়, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের নিয়ে এই টিম গঠন করা হয়।

অধ্যাপক বকুলের নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা করছেন, তাঁর সক্রিয় অংশগ্রহণে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম আরও জোরদার হবে এবং দলীয় কাঠামো হবে আরও সুসংগঠিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,
“দলের নেতৃত্ব আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমি সেটি আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ শ্রম দিয়ে পালন করবো। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, অধ্যাপক বকুল একজন নিরলস সংগঠক হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution