Category: প্রশাসন

  • ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

    সোমবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    ফারজানা রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবির বিশেষজ্ঞ মাহমুদুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি সেগুফতা মেহনাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলার ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।

    এছাড়াও অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখকে শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

  • সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের এক কর্মী মাওলানা ইকবল  হোসেন হত্যা মামলায় সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মামুন ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে এবং সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা।

    সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, হেফাজত কর্মী মাওলানা শাহজাহান শিবলী ২০২৪ সালের ২১ অক্টোবর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ২০২১ সালে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক রয়েল রিসোর্টে অবস্থানকালে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেনস্তা করা হয় এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। সেই মামলায় মোট ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (বালক) অংশগ্রহণে মাদক ও এর ক্ষতিকর দিক নিয়ে এক সচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারী। সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার

    সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোরডটকম:“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহীনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।

    সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।”

    পরে ইউএনও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

  • গ্রীষ্মে ‘সান অ্যালার্জি’

    গ্রীষ্মে ‘সান অ্যালার্জি’

    গ্রীষ্মের তীব্র গরমে অনেকটা সময় যাদের বাইরে কাটাতে হয় তাদের ‘সান অ্যালার্জি’ হওয়ার আশঙ্কা থাকে। সূর্যের আলোর সংস্পর্শে থেকে আসার পর ত্বকে লাল লাল র‌্যাশ দেখা দিলে তা সান অ্যালার্জি হিসেবে ধরে নেওয়া হয়। সান অ্যালার্জি ছাড়াও এই সমস্যাকে ফটোসেনসিটিভ ডিজঅর্ডার অথবা ফটোডার্মাটোসও বলা হয়।
    কীভাবে বুঝবেন সান অ্যালার্জিতে ভুগছেন : কিছুক্ষণ সূর্যের আলোয় থাকার পর আপনার হাত এবং বুকের ওপরের অংশে যদি চুলকানিসহ র‌্যাশ হয় তা হলে বুঝে নেবেন সম্ভবত আপনার ‘পলিফার্মস লাইট ইরাপশন’ হয়েছে। একেক জনের শরীরে এই র‌্যাশ একেক রকম দেখায় বলে একে পলিফার্মস বলা হয়। সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সি মানুষের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। হাত-পা এবং বুকেই সাধারণত সান অ্যালার্জি হয়। তবে সূর্যের আলো থেকে ত্বক ঢেকে রাখলে এবং সানস্ক্রিন ব্যবহার করলে সাধারণত এ ধরনের অ্যালার্জির সমস্যা এড়ানো যায়। সান অ্যালার্জি বিপজ্জনক নয়। সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। রোদে বের হলে মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।
    সান অ্যালার্জি এড়াবেন কীভাবে : যতটা সম্ভব রোদে কম বের হওয়ার চেষ্টা করুন। খুব দরকার না পড়লে দিনের বেলা বাড়িতেই থাকুন। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের তেজ বেশি থাকে। এ সময়টা রোদে থাকবেন না। সব কাজ সন্ধ্যা বা রাতের দিকে শেষ করার চেষ্টা করুন। রোদে বের হলেও লম্বা হাতা সুতির পোশাক পরুন। মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।
    সান অ্যালার্জি মূলত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন। গরমে বেশি মাছ, মাংস, তেল ও মসলাযুক্ত খাবার খাবেন না। এতে ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।
  • বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও)

    বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও)

    নারায়ণগঞ্জের ফতুল্লায় মৃত স্বামীর রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ তুলেছেন হাসনাত জাহান রুনু নামে এক বিধবা নারী।স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ অভিযোগ তুলে এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বিধবা নারী রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে হাসনাত জাহান রুনু জানান, সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবআইল এলাকায় এ আর নীট কম্পোজিট নামে একটি ডাইং কারখানা রয়েছে তার স্বামী মৃত মজিবুর রহমান সোহেলের নামে। মৃত্যুর পূর্বে তিনি তার কারখানাটি শাহাদাৎ হোসেন বাচ্চু নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে ভাড়া দেয়ার জন্য প্রথমে মৌখিক চুক্তি করেন। পরে লিখিত চুক্তি করতে চাইলে বাচ্চু তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন এবং মাসিক ভাড়া দেয়া বন্ধ করে গ্যাস ও বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া বাচ্চু তাকে মারধরও করে। এ ঘটনার কয়েকদিন পর হুমকির ভয়ে ও মানসিক যন্ত্রনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মজিবুর রহমান সোহেল মারা যান।

    তিনি আরো জানান, স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে হাসনাত জাহান রুনু ভাড়াটে বাচ্চুকে বাদ দিয়ে স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম জনির কাছে কারখানাটি নতুন করে ভাড়া দেন। অভিযুক্ত বাচ্চু অন্যজনের ১০টি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ ঘটনা জানতে পেরে অভিযুক্ত বাচ্চু স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে নতুন ভাড়াটে জনিকে ওই কারখানা পরিচালনায় বাধা দেয়াসহ বিধবা নারীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নাবালক চারটি সন্তান নিয়ে ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছেন। সন্ত্রাসীদের ভয়ে তিনি ও সন্তানরা ঘর থেকে বের হতে পারছেন না। একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন। সন্তানদের লেখাপড়াও বন্ধ হবার পথে। এ ঘটনার বিচার চেয়ে ওই বিধবা নারী ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরলেও কারো কোন সহযোগিতা পাচ্ছেন না। বাধ্য হয়েই তিনি চার সন্তানকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছেন বলে জানান। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি এবং নিরাপত্তা ও ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
    সংবাদ সম্মেলনে বিধবা নারী হাসনাত জাহান রুনু নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন তার মেয়ে উচ্চ াশাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী মেহেজাবিন রহমান সিনহা, ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাসিবুর রহমান শাফিন, মেঝ ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র হুদাইফা রহমান প্রত্যয় এবং ছোট ছেলে আড়াই বছরের শিশু রেদোয়ার রহমান আহনাফ। আরো উপস্থিত ছিলেন কারখানার নতুন ভাড়াটে ব্যবসায়ী জাহিদুল ইসলাম জনি ও তার অংশীদার এম এম দীপু।

    এদিকে এর আগে পাল্টা অভিযোগ তুলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত শাহাদাৎ হোসেন বাচ্চুর পরিবার। তবে সংবাদ সম্মেলনে তারা ওই কারখানার ভাড়ার কোন বৈধ চুক্তিপত্র দেখাতে না পারায় সাংবাদিকেদের নানা প্রশ্নের মুখে পড়েন বাচ্চুর স্ত্রী ও সন্তানরা। এক পর্যায়ে কোন সদুত্তর দিতে না পেরে সংবাদ সম্মেলন শেষ না করেই প্রেসক্লাব ত্যাগ করে চলে যান তারা।#

  • অটো বাইক বন্ধের দাবিতে থানা ঘেরাও

    অটো বাইক বন্ধের দাবিতে থানা ঘেরাও

    নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক বন্ধের দাবিতে শুক্রবার (৩ আগষ্ট) রাতে দীর্ঘ সময় থানা ঘেরাও করে রাখে এলাকাবাসী। এলাকাবাসীয় অবৈধ ব্যাটারি চালিত অটো বাইক রাস্থা থেকে উচ্ছেদের দাবি জানায়। তারা জানান, কিছু অর্থ লোভী ব্যক্তিরা নিজের স্বার্থ হাসিলের লক্ষ্য অবৈধ ব্যাটারী চালিত অটো বাইক রাস্তায় নামিয়েছে। অদক্ষ চালক দিয়ে অটো বাইক চালানোর কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ চুরি করে অটো বাইকে চার্জ দেওয়ায় বিদ্যুৎ এর ঘাটতি পরছে ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলছে। তারা প্রশাসনের কাছে রাস্তা থেকে অবৈধ অটো বাইক উচ্ছেদের দাবী জানান।

    এ ব্যাপারে বন্দর থানার ওসি এ কে এম শাহীন মন্ডলের জানান, এলাকাবাসী আমাদের কাছে যে দাবি করেছে সেটি হলো রুপালী আবাসিক এলাকার উপর দিয়ে কোন অটো বাইক চলতে পারবে না।আমি সেটি বাস্থবায়ন করার চেষ্টা করবো।#

  • বন্দরে অটো চাপায় শিশু ছাত্র নিহত

    বন্দরে অটো চাপায় শিশু ছাত্র নিহত

    নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক চাপায় প্রথম শ্রেনীর ছাত্র লিমন (৭) নিহত হয়েছে। শুক্রবার (৩ আগষ্ট) সন্ধা ৭টার সময় বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোবাইকসহ চালক বাদশা মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর খেয়াঘাটে থেকে বেপোরোয়া ভাবে একটি অটো বাইক সোনাকান্দা যাবার পথে রূপালী আবাসিক এলাকায় শিশু লিমনকে চাপা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।  নিহত শিশু লিমন একই এলাকার দিন মজুর সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, রূপালীতে অটো চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

  • তরুনী গণধর্ষণের শিকার: গ্রেপ্তার ১

    তরুনী গণধর্ষণের শিকার: গ্রেপ্তার ১

    নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার নাম করে হোসিয়ারী কারখানার শ্রমিক ১৯ বছরের এক তরুনীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। পূর্ব-পরিচিত থাকার সুবাধে তরুনীকে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার নাম করে একটি ফ্লাটে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আর ঘটনার পর মোক্তাদির রহমান ওরফে একরামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাসায় গণধর্ষনের ঘটনা ঘটলে রোববার সকালে ধর্ষণের শিকার তরুনী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

    গ্রেপ্তারকৃত মোক্তাদির রহমান ওরফে একরাম শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া মৃত হাফিজুর রহমানের ছেলে।

    মামলার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার মসজিদ এলাকার জিতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া তরুনী শহরের কালিরবাজার এলাকার একটি হোসিয়ারী কারখানায় চাকরী করে। আর পূর্বের কর্মস্থল ফতুল্লার ওয়াবদারপুল লাকি বাজারস্থ জিএম বাংলাদেশ গার্মেন্টের ফল্ডিংম্যান হিসাবে চাকরী করার সময় একই কারখানার কর্মরত লাকি বাজার এলাকার আরিফ, মোক্তাদির রহমান ওরফে একরাম, মিলন, জিএম বাংলাদেশ গার্মেন্টের কিউসি (কোয়ালিটি কন্ট্রলার) হ্নদয়সহ আরো কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল। আর সেই গার্মেন্টস থেকে চাকরী ছেড়ে দেয়ার পর তাদের সাথে সম্পর্কসহ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। শনিবার সন্ধায় বর্তমান কর্মস্থল হোসিয়ারীর ডিউটি শেষে নবীগঞ্জ গুদারাঘাটে বেড়াতে যায়। তখন দেখা হয় পুরনো বন্ধুদের সাথে। তারা উক্ত তরুনীকে দেখে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে তরুনী রাজি না হলেও পরে অনুরোধ করায় অনুষ্ঠানে যাওয়ার রাজি হয়। ঠিক তখন তরুনীকে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত শামসুল হকের ভাড়াটিয়া বাড়ি মোক্তাদির রহমান ওরফে একরামের বাসায় নিয়ে যায়। সেই বাসায় গিয়ে দেখে কোন জন্মদিনের কোন অনুষ্ঠান নাই। পরে উক্ত তরুনীকে আরিফ, মোক্তাদির রহমান ওরফে একরাম, মিলন পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হ্নদয় ধর্ষন করতে চাইলে তাকে তরুনী হাতে পায়ে ধরে কান্নাকাটি করার ফলে সে আর ধর্ষণ করেনি। পরে তরুনীকে ঐ ফ্লাট হতে বের করে একটি রিকশা করে তারিয়ে দেয়। আর সেখান থেকে বের হয়ে এক বান্ধবীর সাথে ঘটনার বিস্তারিত আলোচনা করে থানায় মামলা দায়ের করে।

    মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান গণধর্ষনের ঘটনার বিষয়ে মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অভিযানে বের হয়ে অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#