Category: বিনোদন

  • সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন

    সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শিশু কিশোরদের মেধা বিকাশে কাজ করা দেশের প্রাচীণ ও সর্ববৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২ মে) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়।

    সোনারগাঁ উপজেলা খেলাঘর আসর আয়োজিত খেলাঘরের প্রতিষ্ঠাবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘খেলাঘর’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশুতোষ টিভি শো ‘সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম। সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিতে ও সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবর্ষের আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, সম্পাদক মন্ডলির সদস্য মিলন হোসেন, আলেয়া আক্তার, সংগঠক দোলন আহম্মেদ, কাজী লিটু প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাঘরের সদস্য শিখা রানী, রবি রায়, দিলীপ কুমার, আলেয়া আক্তার নীতুসহ অনেকে। বক্তারা খেলাঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, কবি এবং খেলাঘরের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদের কথা এবং খেলাঘরের জন্মঘর ‘দৈনিক সংবাদ’র কথা তুলে ধরেন। ‘গান কবিতা স্মৃতিকধার আয়োজন’ ব্যানারে প্রতিষ্ঠাবর্ষের আলোচনা শেষে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

    নিউজ সোনারগাঁ

  • সোনারগাঁ জাদুঘরে দুপুরের পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    সোনারগাঁ জাদুঘরে দুপুরের পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পহেলা বৈশাখ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১৫ দিনব্যাপী বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দুপুরের পর থেকে জাদুঘর ও মেলার চারপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

    পহেলা বৈশাখের সকালে ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পানাম নগরী ঘুরে ময়ূরপঙ্খী মঞ্চে এসে শেষ হয়। সেখানেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

    মেলায় এবার ৬৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাতে তৈরি নকশীকাঁথা, মৃৎশিল্প, মাটির তৈরি হাতি-ঘোড়া, এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের দোকান।

    জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, তাঁরা পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন এবং মেলায় লোকজ সংস্কৃতির পরিবেশ উপভোগ করছেন। তবে এবারের বৈশাখী আয়োজন ঘিরে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও উদ্বেগ ছিল, যার প্রভাব সকালে দর্শনার্থীদের সংখ্যায় কমতি লক্ষ্য করা যায়। কিন্তু দুপুর গড়াতেই মেলা জমে ওঠে।

    জাদুঘর কর্তৃপক্ষ জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

  • ১৫ দিনব্যাপী সোনারগাঁ জাদুঘরের বর্ণাঢ্য আয়োজন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম; সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

    এ উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন। ইতিমধ্যে কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং বেরংয়ের বাতি ও বিভিন্ন  গ্রামীন মোটিভ দিয়ে সাজানো হয়েছে। এ উৎসবকে সফল করতে ইতিমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়ীতে করে প্রচারণা চালানো হচ্ছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা ও  সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে।

    এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের উৎসবে আমন্ত্রন জানানো হয়েছে। উৎসবে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র-নৃ গাষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ পাচ্ছেন তারা।

    এছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই থাকছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

  • সোনারগাঁও জাদুঘরে দর্শনাথীদের ভীড়, অতিতের সকল রেকর্ড ভঙ্গ

    সোনারগাঁও জাদুঘরে দর্শনাথীদের ভীড়, অতিতের সকল রেকর্ড ভঙ্গ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঈদের পরদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার প্রায় ১২ হাজার দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে জাদুঘর পরিদর্শনে এসেছেন।

    বাংলাদেশের একমাত্র কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘর। এটি প্রথমে পানাম নগরীতে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে বড় সর্দার বাড়িতে স্থানান্তর করা হয়। কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যা দেশব্যাপী কারুশিল্প ও লোকশিল্পপ্রেমীদের আকৃষ্ট করে।

    প্রতিবছর ঈদের সরকারি ছুটি বাদ দিয়ে ঈদের দিন ও পরদিন দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত রাখা হয়। ঈদের টানা ছুটির পরপরই ভ্রমণপিপাসুদের ভিড় জমে এখানে। তবে এবারের দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

    জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী জাহেদুল ইসলাম বলেন, “পরিবার-পরিজন নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের স্বাদ নিতে এখানে এসেছি। এত সুন্দর পরিবেশ ও কারুশিল্পের সমাহার সত্যিই অভূতপূর্ব।”

    এ বিষয়ে সোনারগাঁও কারুশিল্প ফাউন্ডেশনের লেকচারার মোয়াজ্জেম মাসুদ জানান, “আমরা প্রত্যেক বছর ঈদের ছুটিতে দর্শনার্থীদের স্বাগত জানাই। এবার দর্শনার্থীর সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবার জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

    দর্শনার্থীদের এ বিপুল আগমনে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আরও বেশি সমৃদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ইফতারে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন

    ইফতারে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: স্বাস্থ্যকর সাহরি খাওয়ার পাশাপাশি ইফতার হলো রমজানের প্রধান খাবার। তাই আমাদের রোজা ভাঙার সময় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সুষম খাবার খাচ্ছি। স্বাস্থ্যকর ইফতার বরকতময় মাসে আমাদের ইবাদত থেকে সর্বাধিক সুবিধা পেতে এবং অস্বাস্থ্যকর ইফতারের কারণে এই মাসে যেকোনো স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে এড়াতে সাহায্য করবে। রমজানে উদ্যমী ও সুস্থ বোধ করার জন্য এবং ক্লান্তি এড়াতে ইফতারে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি-

    ধীরে ধীরে খান এবং স্বাদ গ্রহণ করুন

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রোজা ভাঙবে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ তা বরকতময়। যদি তা না পাওয়া যায়, তাহলে যেন সে পানি দিয়ে ইফতার করে, কারণ তা পবিত্র।” সুনান আত-তিরমিযী ৬৯৫

    ইফতারের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন। খেজুর, এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে ইফতার শুরু করুন। মাগরিবের নামাজ পড়ুন এবং তারপর বাকি খাবারের জন্য টেবিলে বসুন। নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত না খেয়ে ধীর গতিতে খেতে পারেন, এভাবে আপনার খাবার উপভোগ করতে পারবেন।

    ভাজা খাবার এড়িয়ে চলুন

    রমজানে ডিপ ফ্রায়ার সরিয়ে রাখার চেষ্টা করুন। খাবার বেক করার জন্য চুলা অথবা এয়ার ফ্রায়ার ব্যবহার করুন। এই দুই পদ্ধতিই ভাজা থেকে আসা ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করে।

    প্রোটিন, প্রোটিন এবং প্রোটিন

    বেশিরভাগ ইফতারে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে। দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ করতে ভুলবেন না। প্রোটিনের উৎসের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয়, বরং ডাল এবং বিনের মতো উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনও রয়েছে।

    চিনির শরবতের বদলে পানি পান করুন

    তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে, তবে এতে প্রচুর চিনি এবং ক্যালোরিও থাকে! তাই এর বদলে পানি পান করুন। স্বাদের জন্য তাতে লেবুর টুকরা, পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে পারেন।

  • পাশের দেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে.. মোস্তফা সারোয়ার ফারুকী

    পাশের দেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে.. মোস্তফা সারোয়ার ফারুকী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর)  উদ্যোগে আয়োজিত  আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “স্বৈরাচার সরকার পাশের দেশে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে।” (more…)

  • নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

    নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

    একজন ভাগ্যবান বিজয়ীকে নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। ইউনিভিশনের সঙ্গে অংশীদারিত্বে তার সর্বশেষ গান ‘সলতেরা’র সমর্থনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

    গেল ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন। এই গায়িকা বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

    search

    নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

    বিনোদন ডেস্ক

     

     

    নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা
    একজন ভাগ্যবান বিজয়ীকে নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। ইউনিভিশনের সঙ্গে অংশীদারিত্বে তার সর্বশেষ গান ‘সলতেরা’র সমর্থনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

     

     

     

    গেল ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন। এই গায়িকা বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

    পোস্টে তিনি তার বেগুনি রং-এর ল্যাম্বরগিনি উরুস গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেন।

    এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, ভক্তদের ‘সলতেরা’ গানের সঙ্গে নিজেদের নাচের ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে #ElCarroDeShakira (#এলকারোদিশাকিরা) হ্যাশট্যাগ দিয়ে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে।

    সেখান থেকে শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রার্থী বেছে নিবেন, যাদের মধ্যে একজনকে সাধারণ জনগন ৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

    ৬ ডিসেম্বর ইউনিভিশনের সকালের শো ‘দেসপিয়েরতা আমেরিকা’-এ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

    search

    নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

    বিনোদন ডেস্ক

     

     

    নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা
    একজন ভাগ্যবান বিজয়ীকে নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। ইউনিভিশনের সঙ্গে অংশীদারিত্বে তার সর্বশেষ গান ‘সলতেরা’র সমর্থনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

     

     

     

    গেল ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন। এই গায়িকা বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

     

     

     

    পোস্টে তিনি তার বেগুনি রং-এর ল্যাম্বরগিনি উরুস গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেন।

    এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, ভক্তদের ‘সলতেরা’ গানের সঙ্গে নিজেদের নাচের ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে #ElCarroDeShakira (#এলকারোদিশাকিরা) হ্যাশট্যাগ দিয়ে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে।

     

     

    সেখান থেকে শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রার্থী বেছে নিবেন, যাদের মধ্যে একজনকে সাধারণ জনগন ৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

    ৬ ডিসেম্বর ইউনিভিশনের সকালের শো ‘দেসপিয়েরতা আমেরিকা’-এ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

     

     

    এই প্রতিযোগিতা শুধু যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য।

    এ বিষয়ে শাকিরা বলেন, এই গাড়িটি আমি নিজেকে উপহার দিয়েছিলাম যখন আমি একা জীবন শুরু করি। কিন্তু আমি বুঝতে পেরেছি, আসলে মানবিক সংযোগই গুরুত্বপূর্ণ। গাড়ি, জামাকাপড়, সামগ্রী- এগুলো আমাদের পরিবর্তন করে না। যা আমাদের বদলে দেয় তা হলো, আমাদের প্রিয় মানুষ এবং যে সম্পর্কগুলো আমরা গড়ে তুলি।

    সলতেরা’ গানটি একটি ট্রপিক্যাল-পপ ফিউশন। যার মধ্যে কিজোম্বা এবং ক্যলিপসো রিদমের (ছন্দ) সংমিশ্রণ রয়েছে। গানটি অক্টোবর মাসে বিলবোর্ডের ল্যাটিন পপ এয়ারপ্লেতে ১ম স্থান অর্জন করেছে। এটি শাকিরার ২৫তম গান যেটি বিলবোর্ডে প্রথম স্থানে আছে।

    এর ফলে শাকিরা এবং এনরিক ইগলেসিয়াস যৌথভাবে সর্বাধিক বিলবোর্ড শীর্ষস্থান অর্জনের রেকর্ড গড়েছেন। এনরিক ২০০০ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছেন।

  • লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

    লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

    আউটডোর শুটিংয়ে এক যুবক সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেন। এরপর লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুভা তিশা।

    বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি এমনটাই জানালেন ছোট পর্দার এই অভিনেত্রী। 

    ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী।

    এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি। 

    লাইভে এসে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি।

    তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল।

    বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। 

    ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে  ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    বিস্ময় প্রকাশ করে তিশা বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত।

    তিশা আরও জানান, ওই যুবকের পেজে আরও অভিনেত্রীদের ভিডিও আছে। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।

    অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুভা তিশা আরও বলেন, কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?

    সবশেষে অভিনেত্রী বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।

    এদিকে জানা যায়, কাউসার আহমেদ চ্যানেল আই ডিজিটাল বিভাগে কর্মরত ছিলেন। এর আগে একটি ইন্টারভিউ চলাকালীন অভিনেত্রী পারসা ইভানার অনুমতি ছাড়াই তার পোশাকে লেপেল লাগাতে উদ্ধুদ্ধ হয়েছিলেন তিনি। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন ইভানা। পরে বিষয়টি চ্যানেল আই কর্তৃপক্ষ জানতে পারলে কাউসার চাকরিচ্যুত হন।

    • সবাই আমাকে ‘কাজলরেখা’ বলে ডাকেন: মন্দিরা চক্রবর্তী

      সবাই আমাকে ‘কাজলরেখা’ বলে ডাকেন: মন্দিরা চক্রবর্তী

      ঈদে মুক্তি পেয়েছে সিনেমা ‘কাজল রেখা’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
      অবশেষে চলচ্চিত্রে অভিষেক। কেমন লাগছে?
      ঈদের মতো এত বড় উৎসবে আমার প্রথম ছবি মুক্তি পেয়েছে। খুবই আনন্দিত ও অভিভূত। ভালো লাগছে ছবিটি দর্শকরা গ্রহণ করেছেন। চারদিক থেকে অভিনয়ের প্রশংসা পাচ্ছি। ‘কাজলরেখা’র কারণে নিজের আসল নামটাও বাদ পড়ে গেছে। মন্দিরার পরিবর্তে সবাই এখন আমাকে ‘কাজলরেখা’ বলে ডাকছেন। সিনেমাটির কোনো শোতে হাজির হলে দর্শকরাও চিৎকার করে এই নাম উচ্চারণ করছেন। ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল তার প্রাপ্তি ঘটছে।
      ছবিটি কতটা দর্শক টানছে বলে মনে করছেন?
      ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ দেখতে পাচ্ছি। বিভিন্ন হল ঘুরে দেখেছি প্রায় শো হাউজফুল। দর্শক ছবিটির প্রশংসা করছেন। ধীরে ধীরে ‘কাজল রেখা’র অবস্থা আরও ভালোর দিকে যাচ্ছে। একটু একটু করে দর্শক বাড়ছে। আশা করছি, সামনের সপ্তাহে ফলাফল আরও ভালো হবে।
      ঈদে এত সিনেমা মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন?
      চলচ্চিত্রে আমি একেবারে নতুন। এসব বিষয়ে এত কিছু বুঝি না, তাই কোনো মন্তব্য করাও ঠিক হবে না। তবে আমার মনে হয় উৎসব ঘিরে এতগুলো ছবি মুক্তি না দেওয়াটাই ভালো ছিল। ঈদের পরেও প্রেক্ষাগৃহে আসতে পারত কিছু ছবি। কিছু ভালো সিনেমাও তুলনামূলক কম হল পেয়েছে। সবগুলো ভালো ছবি একসঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় নেমে কতটা লাভবান হচ্ছে তা আমার বোধগম্য নয়। এমন পরিস্থিতিতে দর্শকরাও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারাও বিভক্ত হয়ে পড়েন।
      দর্শক বিভক্ত বলতে কী বোঝাতে চেয়েছেন?
      শাহরুখ খানের দর্শকরা একই সময়ে সালমান খানের ছবি দেখবেন না। প্রিয় তারকা রেখে অন্যের ছবি না দেখাটাই স্বাভাবিক। একই সময়ে অনেকগুলো তারকাবহুল ছবি মুক্তি পেলে দর্শক কোনটা রেখে কোনটা দেখবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে শুধু পছন্দের তারকার ছবিটিই দেখেন আবার কেউ কেউ সিনেমা দেখাই বাদ রাখেন।
      নতুন কাজ নিয়ে আবার কবে আসছেন প্রেক্ষাগৃহে?
      সবকিছু ঠিক থাকলে কুরবানির ঈদে মুক্তি পাবে আমার দ্বিতীয় ছবি ‘নীলচক্র’। শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। ‘কাজল রেখা’ কয়েকশ বছর আগের পুরোনো গল্পের হলেও ‘নীলচক্র’ এই সময়ের। এ ছাড়া আরও নতুন দুটি সিনেমায় শুটিং শুরু করব।
      ঈদ-বৈশাখ উৎসব কেমন কাটল?
      অন্যান্য বছর যেভাবে কাটানো হয়, এবার পুরো তার উল্টো। নিজের সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ঈদ-বৈশাখ উৎসব কীভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। এবারের ঈদে ‘কাজল রেখা’ সিনেমা ছাড়াও আমার নতুন একটি বিজ্ঞাপন প্রচারে এসেছে। সপ্তাহ ধরে প্রচারিত হচ্ছে রাঁধুনির সেই বিজ্ঞাপন। নতুন সিনেমা-বিজ্ঞাপনের মধ্যেই কেটে গেছে ঈদ-বৈশাখের দুই উৎসব।
    • দর্শকদের সাড়ায় এবং ভালোবাসায় ভীষণ আনন্দিত সোহানা সাবা

      দর্শকদের সাড়ায় এবং ভালোবাসায় ভীষণ আনন্দিত সোহানা সাবা

      নৃত্যের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত সোহানা সাবা। নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত দেখা গেছে তাকে।

      সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অসম্ভব’ নামে একটি সিনেমা। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

      * সম্প্রতি আপনার অভিনীত ‘অসম্ভব’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক প্রতিক্রিয়া কেমন?

      ** মাত্র দুদিন হলো আমাদের সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু দর্শক যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমি ভীষণ আনন্দিত এবং আপ্লুত। সবার এত ইতিবাচক প্রতিক্রিয়া দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের অভিনয়, সিনেমার গল্পের সঙ্গে তারা কানেক্ট করতে পারছে। এমনকি আমাদের সহকর্মী এবং ইন্ডাস্ট্রির অনেকের কাছেই বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সব মিলিয়ে মনে হচ্ছে কষ্ট সার্থক হয়েছে।

      * এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা কেমন?

      ** অসাধারণ অভিজ্ঞতা। মনেই হয়নি যে, কোনো কাজ করছি। ‘অসম্ভব’-এর শুটিং হয়েছে অরুণা দি’র (সিনেমার পরিচালক অরুণা বিশ্বাস) মায়ের বাড়ি, অর্থাৎ মানিকগঞ্জে। তাই জোৎস্নামাসি (অভিনেত্রী জোৎস্না বিশ্বাস, অরুণার মা) আমাদের সঙ্গেই ছিলেন পুরো শুটিং জুড়ে। একদম পারিবারিক একটা পরিবেশে শুটিং করেছি আমরা। আর অরুণাদি নিজেই একজন অভিনয়শিল্পী। তাই অভিনয়, নির্মাণ এবং এর সংশ্লিষ্ট সব কাজ তিনি খুব ভালোভাবেই বোঝেন। তার দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তাই সব কিছু সুন্দরভাবে শেষ করেছি আমরা।

      * বিশেষ কোনো চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয়েছে?

      ** না, তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না। সিনেমাটি দেখলেই দর্শক বুঝতে পারবে এ গল্পটা তার খুব পরিচিত। যেন পাশের বাড়ির কোনো গল্প বলা হয়েছে। তাই আলাদা করে কোনো চ্যালেঞ্জিং বিষয় ছিল না। আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কাজে চ্যালেঞ্জ কম থাকে। কাজটা দর্শক পর্যন্ত পৌঁছানোটাই চ্যালেঞ্জিং। অবশেষে আমরা সেটা পেরেছি।

      * আপনাকে কম কাজ করতে দেখা যায়। কেন?

      ** আমি একটু বেছে কাজ করতে পছন্দ করি। আমার এতদিনের ক্যারিয়ারে মাত্র পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যার মধ্যে আফসানা মিমি আপুর পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ উল্লেখযোগ্য। সিনেমার ক্ষেত্রেও তাই। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’-সবই খুব ভেবে চিন্তে পছন্দ করেছিলাম। ধারাবাহিক না করার প্রধান কারণ আমি কাজ করে আরাম পাই না। আর সিনেমা কম করার কারণ গল্প পছন্দ হয় না। বারবার একই চরিত্রে অভিনয় করা আমার কাছে স্কুলে হাজিরা দেওয়ার মতো। তাই বৈচিত্র্য খুঁজি। তবে যা করেছি, যতটুকু কাজ করি আমি তাতেই সন্তুষ্ট।

      * এ ছাড়া আর কী নিয়ে ব্যস্ত আছেন?

      ** এখন কিছুদিন ‘অসম্ভব’ নিয়েই ব্যস্ত থাকব। বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনে যাব। কিছু প্রমোশনাল ইভেন্ট আছে, শো আছে। এগুলো নিয়েই ব্যস্ততা। আফজাল (নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন) ভাইয়ের প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’ প্রস্তুত মুক্তির জন্য। আর কলকাতার নির্মাতা ‘হরনাথ চক্রবর্তীর সিনেমা ‘এপার-ওপার’র কাজও শেষ। কিন্তু কোভিডের কারণে তখন আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। দেখা যাক, কবে কী সিদ্ধান্ত হয়। ওটিটি নিয়েও কথা চলছে। এ ছাড়া খুব শিগ্গির একটা নতুন পরিচয়ে সামনে আসছি।

      * নতুন পরিচয়টা কী?

      ** শিগ্গির একটা যোগব্যায়াম স্কুল খুলতে যাচ্ছি। সেখানে একজন যোগী বা যোগব্যায়ামের প্রশিক্ষক হিসাবে থাকব আমি। এ ছাড়া এ স্কুলে আমার অর্গানিক ফুড প্রোডাক্টও থাকবে।

    • ‘খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছে, আমি পড়িনি’ শ্রাবণ্য তৌহিদা

      ‘খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছে, আমি পড়িনি’ শ্রাবণ্য তৌহিদা

      উপস্থাপনার মাধ্যমে শ্রাবণ্য তৌহিদা দর্শকপ্রিয়তা পেয়েছেন। সেলিব্রিটি শো, খেলাধুলাবিষয়ক শো, রিয়েলিটি শো উপস্থাপনা ছাড়াও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার উপস্থাপনা দুটি বেসরকারি টেলিভিশনে প্রচার হচ্ছে।

      শ্রাবণ্য তৌহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। পাশাপাশি শোবিজ অঙ্গনে যুক্ত আছেন ১০ বছর ধরে। মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনোদন জগতে কাজ করার অভিজ্ঞতাসহ নানা বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রাবণ্য।

    • জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার সম্মতি প্রকাশ ব্যাক্ত

      জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার সম্মতি প্রকাশ ব্যাক্ত

      আবার ঢাকায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে এ দেশেও বেশ পরিচিতি পান অভিনেত্রী। বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে ইধিকার। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

      এবার ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন তিনি। ফরিদপুরে একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন বলে জানা গেছে।

      এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কিনা?

      এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! আগে প্রস্তাব পাই, তারপর ভেবে দেখব।

      ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন।

      তাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কিনা?

      ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনব না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনো প্রচুর নিউজ দেখেছি।

    • বাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অনন্যা, কে হচ্ছেন ‘লিভ-ইন’ পার্টনার?

      বাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অনন্যা, কে হচ্ছেন ‘লিভ-ইন’ পার্টনার?

      বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম ছিল। তার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিটাউনের তারকা আদিত্য রায় কাপুরের প্রেমে পড়েন। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও।

      এদিকে বলিউড তারকা করণের চ্যাট শোতে এসে আদিত্য ও অনন্যার প্রেমে সিলমোহর দিয়েছেন বান্ধবী সারা আলি খান। এবার বাড়ি কিনে আলোচনায় এসেছেন অনন্যা।

      সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হইচই। সেই সঙ্গে শোনা যাচ্ছে ‘লিভ ইন’ সম্পর্কে থাকার পরিকল্পনাও আছে নাকি তার। খবর ভারতীয় গণমাধ্যম সূত্র।

      অনন্যা পাণ্ডে বলিউডের চোখের মণি। সদ্য বলিপাড়ায় পা রাখা অনন্যা এবার কিনে ফেলেছেন বিলাসবহুল বাড়ি। নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এতে তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।

      এদিকে তার পোস্ট ঘিরে চলছে হইচই। ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

      শোনা যাচ্ছে, তার নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ বিষয়ে কেউ মুখ খুলেননি।

    • ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান’: কার উদ্দেশে পরীমনির পোস্ট

      ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান’: কার উদ্দেশে পরীমনির পোস্ট

      ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন তারকার। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তারা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।

      ক্যারিয়ারের ৩০ বছর পার করলেন কলকাতার গায়ক নচিকেতা। উদ্যাপন করতে এসেছিলেন বাংলাদেশে। তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। সেই ছবি পোস্ট করে চঞ্চল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নচিকেতা শুধু একজন মানুষ নয়, একটা আদর্শের নাম।’

      চিত্রনায়িকা পরীমনি কারও উদ্দেশে লিখেছেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে দিতে চান ক্যান!’

      এদিকে একসময় গায়ক হওয়ার ইচ্ছা ছিল অভিনেতা এফ এস নাঈমের। এখনো অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেন। তিনি লিখেছেন, ‘নতুন গানটা শেষ করলাম মাত্রই। শিরোনাম—‘আমার তুমি’। কে কে শুনতে চান?’

      অন্যদিকে সম্প্রতি সহকর্মীদের সঙ্গে আনন্দ আড্ডায় যোগ দিয়েছিলেন মিশা সওদাগর। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিল্পী তোমাকে অনেক অনেক হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ভালোবাসা।

      কালকে তুমি আমাদের সবাইকে একসঙ্গে করেছ এবং অসম্ভব সুন্দর একটা ট্রিট দিয়েছ; অনেক দিন মনে রাখার মতো। আমরা আমাদের বয়স ভুলে গিয়ে কেবল আনন্দে মেতে ছিলাম। আবার ধন্যবাদ।’

      তরুণ অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন।’

    • তেলেগু ছবিতে কিংবদন্তি বিদ্যা বালানের সঙ্গে জনপ্রিয় অভিনেতা যিশু

      তেলেগু ছবিতে কিংবদন্তি বিদ্যা বালানের সঙ্গে জনপ্রিয় অভিনেতা যিশু

      কিংবদন্তি তেলেগু অভিনেতা তথা ডাকসাইটে রাজনীতিবিদ নান্দামুরি তারকা রামা রাও-য়ের বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে এমন খবর জানিয়েছেন যিশু।

      ছবিটির নাম ‘এনটিআর’। এটি পরিচালনা করবেন দক্ষিণের চলচ্চিত্র নির্মাতা কৃষ। এই পরিচালকের সঙ্গে যিশুর এটি দ্বিতীয় কাজ। এর আগে কৃষের পরিচালনায় ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁর্সি’ ছবিতে বলিউড কুইন কঙ্গনা রানাউতের বিপরীতে অভিনয় করেছেন যিশু। এবার সেই পরিচালকের হাত ধরেই প্রবেশ করতে চলেছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

      ওই ছবিতে দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত পরিচালক এল ভি প্রসাদের চরিত্রে অভিনয় করবেন যিশু। নির্মাতা এল ভি প্রসাদই ১৯৪৯ সালে ‘মানা দেশম’ ছবিতে এনটিআর-কে কাজের সুযোগ করে দিয়েছিলেন। সেই বিখ্যাত পরিচালকের চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যেই তেলেগু ভাষা শেখা শুরু করে দিয়েছেন যিশু। ৬ জুলাই থেকে হায়দ্রাবাদে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

      আরও একটি খবর হলো, এই ছবিতে যিশুর সঙ্গে দেখা যাবে বলিউড মাতানো অভিনেত্রী বিদ্যা বালানকেও। তিনি অভিনয় করবেন এনটিআর’র স্ত্রী বাসবতারাকমের চরিত্রটিতে। এনটিআর মাত্র ২০ বছর বয়সে বাসবতারাকমকে বিয়ে করেছিলেন। ছবিতে রয়েছেন রানা দাগ্গুবাতিও। তাকে দেখা যাবে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর চরিত্রে। আর ছবির নাম ভূমিকায় অর্থাৎ এনটিআর-এর চরিত্রে থাকবেন দক্ষিণের অভিনেতা নান্দামুরি বালকুষ্ণ।

    • ‘ভারত’ ছবিতে কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা?

      ‘ভারত’ ছবিতে কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা?

      প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় জীবনের অভিষেক হয়েছিলো বলিউডের মাধ্যমে। বর্তমানে প্রিয়াঙ্কা আন্তর্জাতিক সেলিব্রেটি। বলিউডের পাশাপাশি প্রিয়াঙ্কাকে হলিউড ছবিতেও নিয়মিত পাওয়া যাচ্ছে। আর তাই আন্তর্জাতিক অঙ্গনের এই অভিনেত্রীর পারিশ্রমিকও অন্য নায়িকাদের তুলনায় কয়েকগুন বেশি।

      প্রিয়াঙ্কা চোপড়া সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমায় অভিনয় করবেন। শোনা যাচ্ছে, ছবিটিতে অভিনয়ের জন্য পিগি চপস সাড়ে ৬ কোটি টাকা নিচ্ছেন। ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের ফলে প্রিয়াঙ্কা এখন মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়।

      টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল ‘ভারত’ প্রিয়াঙ্কার বন্ধু পরিচালক আলি আব্বাস জাফরের ফিল্ম হওয়ায় এখানে নাকি তিনি বিনা পারিশ্রমিকেই কাজ করছেন। পরে প্রযোজক সংস্থার থেকে জানানো হয় এই তথ্যটি ভুল।

      এদিকে প্রিয়াঙ্কা-সালমান ছাড়াও ‘ভারত’ ছবিতে অভিনয় করবেন দিশা পাটানি, তব্বু, সুনীল গ্রোভারের মত অভিনেতা অভিনেত্রীরাও। প্রিয়াঙ্কা চোপড়াকে এই ছবিতে ২৮-৬০ বছর পর্যন্ত বিভিন্ন বয়সের মোট ৫ ধরনের বিভিন্ন লুকে দেখা যাবে। জিনাত আমান, পারভিন ববি, শর্মিলা ঠাকুর, সাবানা আজমিসহ একাধিক চরিত্রের ভূমিকায় দেখা যাবে তাকে।